অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:51:11 pm, Sunday, 9 February 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥  উত্তেজনাকর, উন্মাদনাময় ম্যাচে ভারতকে হারিয়ে প্রথমবার বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৯ ফেব্রুয়ারি) এক বার্তায় রাষ্ট্রপতি দলের সব খোলোয়াড়, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দিত করেছেন। ভবিষ্যতেও জয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অপর এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাপুটে এই জয়ের জন্য অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সব সদস্য, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, মুজিববর্ষের প্রাক্কালে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ভারতকে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জয়লাভ করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, কোচ, ম্যানেজার এবং সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে জানান, এই খেলোয়াড়ি মনোভাব ধরে রেখে এভাবেই ভবিষ্যতে আমাদের এগিয়ে যেতে হবে।

এর আগে, পচেফস্ট্রুমের ফাইনালে ভারতকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো স্বর্ণালি শিরোপা স্পর্শ করে টিম টাইগার। যেকোনো বিচারে এটিই বাংলাদেশের প্রথম বিশ্ব শিরোপা জয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশের সময় : 11:51:11 pm, Sunday, 9 February 2020