অনুমতি ছাড়া ড্রোন উড়ানো নিষিদ্ধ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অনুমতি ছাড়া ড্রোন উড়ানো নিষিদ্ধ

অনুমতি ছাড়া ড্রোন উড়ানো নিষিদ্ধ




অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকায় অনুমতি ছাড়া ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।মঙ্গলবার (১৩ আগস্ট) ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বার্তায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় ব্যক্তি বা গোষ্ঠী বিনোদনের জন্য বা ছবি ধারণের জন্য বা অজ্ঞাত কারণে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিভিন্ন ধরনের ড্রোন উড্ডয়ন করে থাকেন। যেকোনো ধরনের ড্রোন উড্ডয়নের জন্য অনুমতি দেয়ার বিষয়টি সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের এখতিয়ারভুক্ত। কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ড্রোন উড্ডয়ন আইনত দণ্ডনীয় অপরাধ। তাছাড়া, অননুমোদিত ড্রোন উড্ডয়ন জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করাসহ জনমনে ভীতির সঞ্চার করতে পারে।

তিনি আরও বলেন, এমতাবস্থায়, জননিরাপত্তা অক্ষুণ্ন রাখার জন্য ঢাকা মহানগরীতে অননুমোদিতভাবে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হলো। কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ড্রোন উড্ডয়ন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD