অনিয়ম ও দুর্নীতির কারণে চাকরি হারালেন বিসিসির ৪ কর্মকর্তা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অনিয়ম ও দুর্নীতির কারণে চাকরি হারালেন বিসিসির ৪ কর্মকর্তা

অনিয়ম ও দুর্নীতির কারণে চাকরি হারালেন বিসিসির ৪ কর্মকর্তা

যে কারনে বিসিসির ১২ কর্মকর্তা-কর্মচারী চূড়ান্ত বরখাস্তঅনিয়ম ও দুর্নীতির কারণে চাকরি হারালেন বিসিসির ৪ কর্মকর্তা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চাকরির বিধিমালা ভঙ্গ, জ্ঞাত-আয়বহির্ভূভ সম্পদ অর্জন, স্বজনদের নামে স্টল বরাদ্দসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) চার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। মঙ্গলবার বিকালে বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস এ তথ্য জানান।

 

 

চাকরিচ্যুতরা হলেন- বাজেট কাম-হিসাবরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, উপসহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ, ট্রেড সুপারিন্টেন্ডেন্ট আজিজ শাহিন ও বাজার সুপারিন্টেন্ডেন্ট নুরুল ইসলাম।

 

 

জনসংযোগ কর্মকর্তা জানান, সব প্রক্রিয়া সম্পন্ন শেষে নিয়মানুযায়ী তাদের চাকরিচ্যুত করা হয়েছে। গত ২৯ মে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন এ সংক্রান্ত আদেশ-নোটিশ জারি করেন।

 

 

প্রসঙ্গত, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর বাজেট কাম-হিসাবরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, ট্রেড সুপারিন্টেন্ডেন্ট আজিজ শাহিন ও বাজার সুপারিন্টেন্ডেন্ট নুরুল ইসলাম চাকরিচ্যুত হওয়ার আগ পর্যন্ত সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD