অনির্দিষ্টকালের জন্য বরিশাল-খুলনাসহ ৭ রুটে বাস চলাচল বন্ধ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অনির্দিষ্টকালের জন্য বরিশাল-খুলনাসহ ৭ রুটে বাস চলাচল বন্ধ

অনির্দিষ্টকালের জন্য বরিশাল-খুলনাসহ ৭ রুটে বাস চলাচল বন্ধ

অনির্দিষ্টকালের জন্য বরিশাল-খুলনাসহ ৭ রুটে বাস চলাচল বন্ধ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বাসচালককে আটকে রেখে মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বরিশাল-খুলনাসহ ৭ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিকরা। বুধবার সকাল (৫ জানুয়ারি) থেকে এই ধর্মঘট চলছে।

 

 

ঝালকাঠি জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হান্নান শেখ জানান, বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত এই রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে। পিরোজপুর ও ঝালকাঠির বাস শ্রমিকদের দ্বন্দ্বের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

আহত পিরোজপুরের বাসচালক অরবিন্দ কুমার দাস জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে এসে মঠবাড়িয়া থেকে প্রতিদিনই খালি বাস নিয়ে যায় এবং পথ থেকে যাত্রী তোলে ঝালকাঠির বাসের স্টাফরা। এটা করার নিয়ম নাই। বারবার নিষেধ করলেও তারা এটা করে আসছে। বিষয়টিতে আমি বাধা দেওয়ায় মঠবাড়িয়া থেকে গাড়ি নিয়ে যখন বরিশাল যাচ্ছিলাম তখন ঝালকাঠিতে পৌঁছালে আমাকে ধরে নিয়ে অফিস কক্ষে আটকে রাখে। পরে বাস চালক সুমনের নেতৃত্বে বাসের সুপারভাইজার ও হেলপারসহ আরও কিছু লোক আমাকে মারধর করে ও আমার সঙ্গে থাকা নগদ ৩৯ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে আমাকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসে।

 

 

বরিশাল রূপাতলী বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, মঙ্গলবার পিরোজপুর ও ঝালকাঠির শ্রমিকদের মধ্যে মারামারির খবর শুনেছি। বুধবার সকালে বরিশালের বাস বেকুটিয়া ফেরিঘাট থেকে ফিরিয়ে দেয় পিরোজপুরের বাস শ্রমিকরা। এরপর থেকেই বরিশাল থেকে খুলনাসহ ৭ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

 

 

এদিকে সরাসরি বাস চলাচল বন্ধ থাকার কারণে বরিশাল থেকে ঝালকাঠি ও পরে বাস পরিবর্তন করে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। যার কারণে চরম দুর্ভোগে পড়েছে এসব রুটের শত শত যাত্রী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD