অত্যন্ত গোপনে সেই জিকে শামীমের জামিন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অত্যন্ত গোপনে সেই জিকে শামীমের জামিন

অত্যন্ত গোপনে সেই জিকে শামীমের জামিন




ভয়েস অব বরিশাল ডেস্ক।। আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া ওরফে জিকে শামীম অত্যন্ত গোপনে অস্ত্র মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। বিষয়টি এতই গোপনে হয়েছে যে রাষ্ট্রপক্ষও জানে না। সংশ্লিষ্ট আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আমি বিষয়টি শুনলাম। এ বিষয়ে নথিপত্র দেখে রবিবার পদক্ষেপ নেব। সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া তথ্য অনুযায়ী, শামীম অত্যন্ত গোপনে গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন নেন। ছয় দিন পর ১২ ফেব্রুয়ারি তার জামিনের লিখিত আদেশ প্রকাশ করা হয়। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুর রহমান খান বলেন, জিকে শামীমের জামিনের বিষয়ে আমাদের কিছুই জানা নেই।

গত বছর ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে নিজ কার্যালয় থেকে জিকে শামীমকে সাত দেহরক্ষীসহ আটক ক‌রে র‌্যাব। এ সময় নগদ এক কোটি ৮১ লাখ টাকা, নয় হাজার ইউএস ডলার, ৭৫২ সিঙ্গাপুর ডলার, শামীমের মায়ের নামে ট্রাস্ট ব্যাংক নারায়ণগঞ্জ শাখায় ২৫ কোটি টাকার করে চারটি, ২৭ লাখ ৬০ হাজার টাকার একটি ও শাহজালাল ইসলামী ব্যাংক মহাখালী শাখায় ১০ কোটি টাকা করে চারটি এফডিআর এবং শামীমের নামীয় ট্রাস্ট ব্যাংক কেরানীগঞ্জ শাখায় ২৫ কোটি টাকার একটি এফডিআর জব্দ করা হয়। এরপর গুলশ‌ান থানায় মা‌নি লন্ডা‌রিং আই‌নে তার না‌মে মামলা হয়। এ ছাড়া অস্ত্র আইনে আরেকটি মামলা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD