অজ্ঞান পার্টির খপ্পরে পরে ব্যবসায়ীর মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অজ্ঞান পার্টির খপ্পরে পরে ব্যবসায়ীর মৃত্যু

অজ্ঞান পার্টির খপ্পরে পরে ব্যবসায়ীর মৃত্যু




ভোলা প্রতিনিধি:ভোলার দৌলতখানে অজ্ঞান পার্টির খপ্পরে পরে এক তেল ব্যবসায়ী মারা গেছেন। শুক্রবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত কাশেম হাওলাদার (৩৩) ভোলা সদর থানার ধুনিয়া এলাকার রাজি মিয়া হাওলাদারের পুত্র।

মৃতের ভাই আবদুল বাছেদ হাওলাদার জানান, তেল পরিবহনের জন্য কাশেম হাওলাদারের নিজের ট্যাংক লড়ি রয়েছে। যাতে করে বরিশাল থেকে তেল নিয়ে ভোলার বিভিন্নস্থানে বিক্রি করা হতো। বৃহস্পতিবার দুপুরে ভোলার দৌলতখান থানার বাংলাবাজারের একটি তেলের দোকানে পাওনা আদায়ের জন্য যান কাশেম হাওলাদার। ওই দোকানে বসা অবস্থায় আকস্মিক সে অচেতন হয়ে মেঝেতে লুটিয়ে পরলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তার ভাই কাশেম অজ্ঞান পার্টির খপ্পরে পরেছিলো। হাসপাতালে কাশেমের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সে মৃতবরন করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD