সংবাদ শিরোনাম:

অজ্ঞাতস্থান থেকে সরকারের তীব্র সমালোচনা করে বিবৃতি ছাত্রলীগের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:50:32 pm, Monday, 21 October 2024
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এক অজ্ঞাত স্থান থেকে বিবৃতি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে বিচারিক প্রহসন বন্ধের আহ্বান জানিয়েছেন। সোমবার (২১ অক্টোবর) দুপুরে ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া এই যৌথ বিবৃতিতে তারা বলেছেন, “অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অবৈধ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারিক প্রহসনের তামাশা শুরু করেছে।”

বিবৃতিতে তারা উল্লেখ করেন, “জনগণের নির্ভরতা ও নিশ্চয়তার প্রিয় ঠিকানা শেখ হাসিনাকে ঘিরে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। ছাত্রলীগ জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সকল অপচেষ্টা রুখে দিতে দৃঢ় প্রতিজ্ঞ।” তারা আরও বলেন, “সরকারি চাকরিতে কোটা ইস্যুকে কেন্দ্র করে সংঘটিত আন্দোলনে শান্তিপূর্ণ সমাধানের প্রক্রিয়াকে পাশ কাটিয়ে স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী সংগঠনের মাধ্যমে পরিচালিত তাণ্ডবের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া যাবে না মর্মে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে ছাত্রসমাজ।”

এছাড়া, তারা অভিযোগ করেছেন যে শেখ হাসিনার সরকার বিচারবিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে অপরাধীদের চিহ্নিতকরণের আহ্বান জানালেও, আইনানুগ প্রক্রিয়াকে বন্ধ করে অগণতান্ত্রিক সরকার হত্যাকাণ্ডে জড়িতদের দায়মুক্তি নিশ্চিত করতে চাইছে। তারা বলেছেন, “পঁচাত্তরের ইনডেমনিটি খুনিদের সুরক্ষাকবচ হতে পারেনি, ২০২৪ সালের দায়মুক্তিও খুনিদের সুরক্ষা দিতে পারবে না।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

অজ্ঞাতস্থান থেকে সরকারের তীব্র সমালোচনা করে বিবৃতি ছাত্রলীগের

প্রকাশের সময় : 06:50:32 pm, Monday, 21 October 2024