অজানা সংক্রমণে কপালে ভাঁজ পড়েছে বরিশালের মিন্টুর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অজানা সংক্রমণে কপালে ভাঁজ পড়েছে বরিশালের মিন্টুর

অজানা সংক্রমণে কপালে ভাঁজ পড়েছে বরিশালের মিন্টুর




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  ডিজিটাল প্রযুক্তি শুধু নাগরিক জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য এনে দিচ্ছে না৷ গ্রামের চাষিরাও হাতেনাতে এর সুফল পাচ্ছেন৷ বাংলাদেশে এমনই কিছু উদ্যোগের ফলে ফসল সংক্রান্ত অনেক সমস্যার সহজ সমাধান পাওয়া যাচ্ছে৷

গত কয়েক দিনে দুশ্চিন্তা মাথায় ঘুম ভাঙছে মিন্টু মোল্লার৷ বরিশাল জেলার এক প্রত্যন্ত গ্রামে থাকেন তিনি৷ নিজের জমি নেই৷ তারপরও বরগা জমিতে চাষবাস করে তাঁর যথেষ্ট আয় হয়৷ মিন্টুর মতো বরিশালের প্রায় আশি হাজার বরগা চাষি সারা বছর ধরে যথেষ্ট পরিমাণ ধান ও শাকসবজি চাষ করেন৷ তবে ইদানিং সবজির খেতে এক অজানা সংক্রমণে কপালে ভাঁজ পড়েছে তাঁর৷

ছোট্ট এই গ্রামে অনেক চাষিই মিন্টুর চেয়ে বেশি সচ্ছল৷ তাঁদের নিজেদের খেত আছে৷ জাকির তাঁদের একজন৷ তিনি স্কুলে পড়াশোনা করেছেন৷ আর তাঁর কাছে একটি স্মার্টফোন আছে৷ মিন্টুও নিজের সমস্যার সুরাহা করতে তাঁর কাছে যান৷ গ্রামটির বেশিরভাগ চাষি এখন মোবাইল অ্যাপের মতো কিছু ডিজিটাল সমাধানসূত্র সম্পর্কে জেনে গেছেন৷

মিন্টুর সমস্যা শোনার পর জাকির নিজের ফোনের ‘ফসলি’ নামের অ্যাপ দিয়ে ক্ষতিগ্রস্ত ফসলের ছবি তোলেন৷ সেই ছবির সঙ্গে কিছুটা বর্ণনা লিখে পাঠিয়ে দেন অ্যাপের সার্ভারে৷

এদিকে, প্রায় আড়াইশো কিলোমিটার দূরে ঢাকায় ‘ফসলি’ অ্যাপের অফিসে বসে লিনা হাতে পান জাকিরের পাঠানো প্রশ্ন৷ আজ তিনি প্রায় একশোটির মতো প্রশ্ন পেয়েছেন৷

এদিকে, লিনার কাছে পাঠানো চাষিদের সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করার দায়িত্বে আছেন কয়েকজন কৃষিও প্রযুক্তি বিশেষজ্ঞ৷ ‘ফসলি’ অ্যাপটি এসিআই অ্যাগ্রো নামের স্থানীয় এক কৃষি বাণিজ্য কোম্পানির ডিজিটাল সমাধানসূত্রগুলির একটি৷ এই কোম্পানি চাষিদের জন্য অ্যাপ তৈরি করতে লাখ লাখ টাকা খরচ করেছে৷ চাষিদের বিনামূল্যে পরামর্শও দেয় এই কোম্পানি৷ এর ফলে কোম্পানির অন্যান্য কৃষিপণ্যের বিক্রি নাটকীয় মাত্রায় বেড়ে গেছে৷

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD