বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

অগ্নিঝরা মার্চের এই দিনে ঢাবি ক্যাম্পাসে পতাকা উত্তোলন করা হয়

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:18:29 am, Tuesday, 2 March 2021
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আজ ২রা মার্চ। ১৯৭১ এর অগ্নিঝরা মার্চের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলন করা হয়েছিল বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা।

আরো একধাপ এগিয়ে যায় স্বাধীনতা আন্দোলন। সশস্ত্র সংগ্রামের পথ ধরে পরবর্তীতে স্বাধীনতার স্বাদ পায় বাঙালি জাতি। তবে, স্বাধীনতা অর্থবহ করতে দুর্নীতি, বঞ্চনা, শোষণ ও সাম্প্রদায়িকতামুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়েছেন, সেদিনকার পতাকা উত্তোলনকারী ছাত্রনেতা আ স ম আব্দুর রব ও নূরে আলম সিদ্দিকী।

পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ- নির্যাতন থেকে মুক্তি পেতে একাত্তরের ২রা মার্চ আনুষ্ঠানিকভাবে পাস করা হয় স্বাধীনতার প্রস্তাব। প্রস্তুতি শুরু হয় সশস্ত্র সংগ্রামের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রলীগের জনসভায় উপস্থিত হন লাখো ছাত্র জনতা।

উত্তোলন করা হয় স্বাধীনতার পতাকা। ঢাকার নিউ মার্কেটে অ্যাপোলো ক্লথ স্টোরের কর্ণধার কাঙ্ক্ষিত পতাকা তৈরি করে দেন বিনা পারিশ্রমিকে।

সেই পতাকা সভামঞ্চে নিয়ে আসেন ছাত্রলীগের তৎকালীন নেতা জাহিদ। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের তৎকালীন ভিপি আ স ম আব্দুর রবসহ অন্যান্য নেতারা পতাকাটি তুলে ধরলে সৃষ্টি হয় অভূতপূর্ব দৃশ্যের।

যে উদ্দেশ্যে পতাকা তুলেছিলেন তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলেও মনে করেন স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী তখনকার ছাত্র নেতারা। সেদিনের পতাকা উত্তোলন এগিয়ে নেয় স্বাধীনতা সংগ্রাম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

অগ্নিঝরা মার্চের এই দিনে ঢাবি ক্যাম্পাসে পতাকা উত্তোলন করা হয়

প্রকাশের সময় : 12:18:29 am, Tuesday, 2 March 2021