১৩শ’ পিস ইয়াবাসহ মা-মেয়ে ও ছেলে গ্রেফতার Latest Update News of Bangladesh

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
যাচাই শুরু হচ্ছে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান: বরিশালে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষায় অনিয়ম বন্ধে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী হজযাত্রা শুরু আগামী ১৮ এপ্রিল, সংসদে ঘোষণা ধর্মমন্ত্রীর চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, যুদ্ধের নির্দেশনা দিচ্ছেন কে? ভোলায় বিবি সাওদা গ্রেপ্তার: পুলিশি ব্যাখ্যা ও রাজনৈতিক বিতর্ক ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা, কঠোর হামলার ইঙ্গিত হিজলায় জাটকা রক্ষায় কঠোর অভিযান, ১৯ জেলে আটক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ডিবি হেফাজতে বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল




১৩শ’ পিস ইয়াবাসহ মা-মেয়ে ও ছেলে গ্রেফতার

১৩শ’ পিস ইয়াবাসহ মা-মেয়ে ও ছেলে গ্রেফতার




মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় আসমা আক্তার (২২), তার ভাই মোঃ হাসান (১৯) ও তাদের মা নুরজাহান বেগম (৫৫) নামের পেশাদার তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (১৩ জানুয়ারি) বিকালে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শহরের দক্ষিণ মিঠাখালী গ্রামের স্লুইজ গেট সংলগ্ন সড়ক থেকে তাদের গ্রেফতার করে। এ সময় ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃতরা পৌর শহরের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মো. রত্তন হাওলাদারের স্ত্রী, ছেলে ও মেয়ে।

 

পুলিশ জানায়, বিকালে গোপন সংবাদ পেয়ে মঠবাড়িয়া থনার উপ-পুলিশ পরিদর্শক শাহানাজ পারভিন ও উপ-পুলিশ পরিদর্শক মোঃ মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হাতে নাতে তাদের ইয়াবাসহ আটক করে। তারা দীর্ঘদিন ধরে বসতঘর থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করে আসছিল।

 

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। এর আগে তাদের একাধিকবার মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD