হিজলায় জাটকা রক্ষায় কঠোর অভিযান, ১৯ জেলে আটক Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল




হিজলায় জাটকা রক্ষায় কঠোর অভিযান, ১৯ জেলে আটক

হিজলায় জাটকা রক্ষায় কঠোর অভিযান, ১৯ জেলে আটক




হিজলা প্রতিনিধি ॥ বরিশালের হিজলা উপজেলায় জাটকা সংরক্ষণ কার্যক্রম জোরদার করতে মেঘনা নদীতে পরিচালিত অভিযানে ১৯ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। সোমবার (৬ এপ্রিল) দিনভর পরিচালিত এই যৌথ অভিযানে আইন অমান্য করে জাটকা আহরণের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

প্রশাসন সূত্র জানায়, জাটকা নিধন বন্ধে চলমান সরকারি নিষেধাজ্ঞার অংশ হিসেবে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়েছিল। এ সময় কারেন্ট জাল দিয়ে জাটকা ধরার সময় ১৯ জেলেকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে আটক জেলেদের হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল-এর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী প্রত্যেক জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে কারাদণ্ডের বিধান থাকলেও জেলেরা জরিমানা পরিশোধ করায় তাদের মুক্তি দেওয়া হয়।

অভিযান শেষে উদ্ধার হওয়া কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম বলেন, “ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং জাটকা রক্ষায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে অভিযান চলমান রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, ইলিশের বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে আগামী দিনেও মেঘনা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD