সেলফি তুললেই জেল-জরিমানা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ




সেলফি তুললেই জেল-জরিমানা

সেলফি তুললেই জেল-জরিমানা




অনলাইন ডেস্ক: সেলফি হালের তরুণ-তরুণীদের ট্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে।পৃথিবীই এখন সেলফি জুড়ে ভুগছে।সেলফির ব্যাপকতায় কখনও কখনও মানবিক মূল্যবোধ ও সুষ্ঠু চিন্তা মূল্যহীন হয়ে পড়ছে। লাশের সামনে দাঁড়িয়েও অনেকে সেলফি তোলেন।কেউবা দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করার চেয়ে তার সঙ্গে সেলফি তোলায় মগ্ন থাকেন। এসব ঘটনা অহরহ ঘটছে পৃথিবীজুড়েই।এসব কারণে সেলফির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি সেলফি তুললেই জেল-জরিমানার আইন করেছে।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কারও অসম্মতিতে কিংবা কাউকে না জানিয়ে সেলফি তুললে ছয় মাসের কারাদণ্ডের বিধান করেছে আমিরাতের আইন। শুধু তাই নয়, অপরাধের মাত্রা অনুযায়ী জরিমানা দিতে হবে সর্বোচ্চ পাঁচ লাখ দিরহাম (এক কোটি ১৪ লাখ টাকারও বেশি)।

আরব আমিরাতের আইন বলছে, সেলফি তুলতে সমস্যা নেই। কিন্তু সেই সেলফিতে অপরিচিত কারো ছবি কিংবা অন্য কারো ব্যক্তিগত বিষয়, তথ্য চলে আসলে তা গোপনীয়তা লঙ্ঘনের অপরাধ বলে গণ্য হবে। এ জন্য ছয় মাসের জেল এবং সঙ্গে গুনতে হবে জরিমানা।

এই আইন প্রণয়নের পক্ষে যুক্তি তুলে ধরে দেশটির প্রখ্যাত আইনজীবী নওরা সালেহ আল হাজরি বলেন, কয়েক বছরে বিয়ে এবং পার্টিতে ‘ছবি তোলা সম্পর্কিত’ মামলার পরিমাণ ব্যাপক হারে বেড়েছে। যে কারণে আইনটি এমন কঠোর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD