রোহিঙ্গাদের জন্য ৪ লাখ ২৫ হাজার কম্বল সুয়েটার দিচ্ছে ভারত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:51:53 am, Wednesday, 19 December 2018
  • 5 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শীত নিবারণের জন্য ২ লাখ ২৫ হাজার কম্বল ও ২ লাখ সুয়েটার দিচ্ছে ভারত সরকারের ত্রাণ বিভাগ। এর মধ্যে প্রথম চালানের ৩১ হাজার ৬২০ পিস কম্বল বেনাপোল বন্দর দিয়ে প্রবেশ করেছে। এর মধ্যে মঙ্গলবার প্রবেশ করেছে ২৫ হাজার ৮শ পিস ও গত শনিবার প্রবেশ করেছে ৫ হাজার ৮২০ পিস কম্বল।

ঢাকার একটি আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে এ কম্বলও সুয়েটার আনা হচ্ছে।

জানা গেছে, এ সব কম্বল ও সুয়েটার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরনার্থীদের জন্য ভারত সরকার ত্রাণ হিসাবে পাঠিয়েছেন। ‘কম্বল ও সুয়েটার’ বেনাপোল থেকে ছাড় করানোর পর বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সরাসরি কক্সবাজার নিয়ে যাওয়া হবে। সেখানে সেনাবাহিনী, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন ও ভারতীয় প্রতিনিধির উপস্থিতিতে রোহিঙ্গা শিবিরে পৌঁছে দেওয়া হবে।

আমদানিকারকের বেনাপোল সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি বেনাপোলের যমুনা ট্রেডিং এর সত্বাধিকারী আমিনুল হক বলেন, ভারত সকরারের দেওয়া এ কম্বলের চালানটি বেনাপোল বন্দরের ৩০নং শেডে রাখা হয়েছে। আমরা কম্বলগুলো খুব দ্রুত ছাড় করে গন্তব্য পৌছানোর ব্যবস্থা করব।

তিনি বলেন, ২ লাখ ২৫ হাজার কম্বলের সাথে ২ লাখ সুয়েটারও আসবে ভারত থেকে। বাকি কম্বল ও সোয়েটার খুব দ্রুত বেনাপোল বন্দরে প্রবেশ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

রোহিঙ্গাদের জন্য ৪ লাখ ২৫ হাজার কম্বল সুয়েটার দিচ্ছে ভারত

প্রকাশের সময় : 01:51:53 am, Wednesday, 19 December 2018