রাজাপুরে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ Latest Update News of Bangladesh

রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন




রাজাপুরে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ

রাজাপুরে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ




ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে আবদুর রাজ্জাক হাওলাদার (২০) নামে এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ।আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকার নিহতের নিজবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। আবদুর রাজ্জাক উপজেলার গালুয়া দুর্গাপুর গ্রামের মো. মোফাজ্জেল হাওলাদারের ছেলে।

পুলিশও নিহতের মা কহিনুর বেগম জানান, ফজরের নামাজ শেষে তাদের বাড়ির পেছনে নির্মাণাধীন নতুন দোতলা টিনশড ভবনের আড়ার সঙ্গে ছেলে রাজ্জাককে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে ডাক-চিৎকার দেন। এ সময় স্থানীয়রা ছুটে এসে তার ঝুলন্ত মরদেহ মাটিতে নামায়।পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদ হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাজাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD