যমুনায় উপস্থিত হয়েই পদত্যাগপত্র জমা দুই উপদেষ্টার Latest Update News of Bangladesh

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




যমুনায় উপস্থিত হয়েই পদত্যাগপত্র জমা দুই উপদেষ্টার

যমুনায় উপস্থিত হয়েই পদত্যাগপত্র জমা দুই উপদেষ্টার




ডেস্ক রিপোর্ট ॥ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার বিকেল পাঁচটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টা তা গ্রহণ করে জানান, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগ কার্যকর হবে।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে থাকা এই দুই ছাত্রনেতার পদত্যাগ গ্রহণের সময় প্রধান উপদেষ্টা আবেগঘন প্রশংসা করে বলেন, “তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্তির পথে এগিয়ে দিয়েছ, ইতিহাস তা ভুলবে না।”

তিনি বলেন, “এটি একটি রূপান্তরের মুহূর্ত। তোমরা এত কম সময়ে জাতিকে যে অবদান দিয়েছ তা অসাধারণ। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও তোমরা বৃহত্তর পরিসরে গণতন্ত্রের বিকাশে ভূমিকা রাখবে।”

দুই উপদেষ্টার উদ্দেশে তিনি আরও বলেন, “সরকারে থেকে যে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছ, তা নিজেদের কর্মক্ষেত্রে এবং ভবিষ্যৎ রাজনৈতিক জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রধান উপদেষ্টা তাদের মঙ্গল কামনা করে বলেন, “তোমাদের সামনে উজ্জ্বল পথ খুলে যাবে—এটাই আমার প্রত্যাশা।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD