সংবাদ শিরোনাম:

মুরগির বাচ্চা নিয়ে হাসপাতালে যাওয়া সেই শিশু পুরস্কৃত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:41:43 pm, Friday, 5 April 2019
  • 30 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:আহত মুরগির বাচ্চা নিয়ে হাসপাতালে ছুটে যাওয়া ভারতের মিজোরামের সাইরাংয়ের শিশু ডেরেক সি লালছানহিমাকে পুরস্কৃত করেছে তার স্কুল।শিশুটির মনের অনুভূতি ও চেষ্টা সবাইকে ভাবিয়েছে দেখে তার স্কুল তাকে একটি প্রশংসাপত্রও দিয়েছে। যাতে লেখা ছিল ‘ওয়ার্ড অব অ্যাপ্রিশিয়েসন’।বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুই হাত দিয়ে প্রশংসাপত্র ধরে রাখা এবং ফুল হাতে হাসিমাখা নিষ্পাপ মুখ আবারও ভাইরাল হয় নেট দুনিয়ায়।

বুধবার (৩ এপ্রিল) ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা এবং শিশু মনে এমন অপরাধবোধ সত্যিই প্রশংসার দাবিদার। তাই তাকে তার স্কুল থেকেই পুরস্কৃত করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।প্রতিবেশীর মুরগির বাচ্চাটিকে সাইকেল চাপা দিয়ে অপরাধবোধে অনুতপ্ত শিশুটি তার কাছে যে টাকা ছিল তা হাতে নিয়ে মুরগির বাচ্চাসহ পার্শ্ববর্তী হাসপাতালে ছুটে যায়। আর এই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গেই কয়েক লাখ মানুষ ছবিটির রিয়েকশন দিয়েছে এবং হাজারো মানুষ কমেন্ট করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মুরগির বাচ্চা নিয়ে হাসপাতালে যাওয়া সেই শিশু পুরস্কৃত

প্রকাশের সময় : 09:41:43 pm, Friday, 5 April 2019