মন্ত্রীদের বাসভবনে পাঠানো হলো নতুন গাড়ি Latest Update News of Bangladesh

রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন




মন্ত্রীদের বাসভবনে পাঠানো হলো নতুন গাড়ি

মন্ত্রীদের বাসভবনে পাঠানো হলো নতুন গাড়ি




ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠিত হবে আজ। নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৪০টি নতুন গাড়ি। পরিবহনপুল থেকে এসব গাড়ি বুঝে নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনের পার্কিং জোনে এসব গাড়ি রাখা হয়েছে৷বিকেল ৪টার দিকে এসব গাড়ি নতুন মন্ত্রীদের বাসভবনে পাঠানো হবে। এই গাড়িতে চড়েই সন্ধ্যা ৭টায় বঙ্গবভবনে শপথ গ্রহণের জন্য যাবেন নতুন মন্ত্রীরা।

৩৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর জন্য ৩৬টি গাড়ি রাখা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত আরও চারটি গাড়ি প্রস্তুত রয়েছে, যাতে চাওয়ামাত্রই দেওয়া যায়। টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়িগুলো পূর্ণ মন্ত্রীদের জন্য প্রস্তুত করা হয়েছে। ২৫০০ সিসির এই গাড়ির মূল্য প্রকারভেদে ৮৫ থেকে ৯০ লাখ টাকা পর্যন্ত। আর প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত করা হয়েছে মিতশুবিশি ল্যান্সার ইএক্স মডেলের গাড়ি। ১৬০০ সিসির এসব গাড়ির মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকার কাছাকাছি। তবে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে কেউ যদি নিজস্ব গাড়ি ব্যবহার করে বঙ্গভবনে যেতে চান তবে তারা সেভাবেই যাবেন। সেক্ষেত্রে এই গাড়িগুলো তাদের পেছনে পেছনে বঙ্গভবনে যাবে।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন, নতুন সরকার গঠনের জন্য মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন শুধু সময়ের অপেক্ষা।

আজ সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার মন্ত্রিপরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD