সংবাদ শিরোনাম:

মঠবাড়িয়ায় ৪র্থ শ্রেণির ছাত্রী ধর্ষিত, অত:পর…

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:37:12 am, Wednesday, 18 July 2018
  • 112 সংবাদটি দেখা হয়েছে

মাসুদ রানা, মঠবাড়িয়া ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর এক ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। রোববার সকালে পৌরসভার সবুজনগর গ্রামে ওই স্কুল ছাত্রীর বাসার মধ্যে ধর্ষনের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

মামলা সুত্রে জানা গেছে, পৌরসভার ৮নং ওয়ার্ডের সবুজ নগর গ্রামের স্বামী পরিত্যাক্তা মাহিনুর বেগম দুই সন্তান নিয়ে নীলু তরফদারের বাসায় ভাড়া থাকেন। স্কুল ছাত্রীর মা মাহিনুর বেগম ঘটনার দিন রোববার সকালে কেনাকাটার জন্য বাজারে যান। এ সুযোগে একই এলাকার প্রতিবেশী লম্পট ৫ সন্তানের জনক মৃত মকবুল জমাদ্দারের পুত্র আনসার জমাদ্দার(৫০) ঘরে ঢুকে ওই স্কুল ছাত্রীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষন করে। এ সময় স্কুল ছাত্রীর ডাকচিৎকারে প্রতীবেশীরা ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়।

এ ঘটনায় ধর্ষিতার মা মাহিনুর বেগম বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর সংশোধিত ২০০৩ এর ৯ (১) ধারায় সোমবার রাতে মঠবাড়িয়া থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস.আই) তসলিমুর রহমান জানান, মঙ্গলবার পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে ভিকটিম শিশুটির ডাক্তারি পরীক্ষা করে আদালতের মাধ্যমে ২২ ধারায় জবানবন্দী নেয়া হয়েছে। ধর্ষক আনসারকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

HM Helal

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মঠবাড়িয়ায় ৪র্থ শ্রেণির ছাত্রী ধর্ষিত, অত:পর…

প্রকাশের সময় : 02:37:12 am, Wednesday, 18 July 2018