ভোলার মনপুরায় ভোরে ভূমিকম্প, কেঁপে উঠল বসতবাড়ি ও স্থাপনা Latest Update News of Bangladesh

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




ভোলার মনপুরায় ভোরে ভূমিকম্প, কেঁপে উঠল বসতবাড়ি ও স্থাপনা

ভোলার মনপুরায় ভোরে ভূমিকম্প, কেঁপে উঠল বসতবাড়ি ও স্থাপনা




ডেস্ক রিপোর্ট ॥ ভোলার মনপুরা উপজেলায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে এই ভূকম্পন অনুভূত হলে পুরো দ্বীপজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের ফলে বসতবাড়ি, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন দালান-কোঠা কেঁপে ওঠে।

হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ জানান, ফজরের নামাজ চলাকালীন সময় হঠাৎ করে মসজিদ কাঁপতে শুরু করে। মুসল্লিরা স্পষ্টভাবে ভূকম্পন অনুভব করেন এবং অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের মনিপুর ও আসামসহ পার্শ্ববর্তী অঞ্চলে সংঘটিত ভূমিকম্পের প্রভাবেই ভোলার মনপুরা উপকূলে এই কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জনমনে আতঙ্ক থাকলেও এখন পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয়রা।

উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের মে মাসে ভারতের মনিপুরে সংঘটিত ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের প্রভাবে ভোলার মনপুরাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছিল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD