ভোট ও গণভোট: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল চালু Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময় অভিজ্ঞদের বাইরে রেখে নতুন নেতৃত্বে সরকার গঠন




ভোট ও গণভোট: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল চালু

ভোট ও গণভোট: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল চালু




ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল চালু করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন ও গণভোট সংক্রান্ত যেকোনো ধরনের আইনশৃঙ্খলা সমস্যা বা অভিযোগ এই সেলের মাধ্যমে জানানো যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটের আগে ও ভোটের দিন কোথাও সহিংসতা, হুমকি, বিশৃঙ্খলা, কেন্দ্র দখল, ভয়ভীতি প্রদর্শন বা অন্য কোনো অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সমন্বয় সেলের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

জরুরি যোগাযোগের জন্য টেলিফোন নম্বর দেওয়া হয়েছে— ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ এবং ০২-৪৭১১৮৭০৩। এছাড়া মোবাইল নম্বর ০১৫৫০-০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ) এবং ০১৫৫০-০৬৪২২৭ নম্বরেও অভিযোগ জানানো যাবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাপ্ত অভিযোগগুলো দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানানো হয়। এজন্য সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ চলছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, আইনশৃঙ্খলা সমন্বয় সেল চালুর ফলে সাধারণ জনগণ, ভোটার, প্রার্থী ও রাজনৈতিক দলগুলো সহজেই অভিযোগ জানাতে পারবে, যা নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD