ভূমি ব্যবস্থায় বড় পরিবর্তন, বাতিল হবে যে পাঁচ ধরনের দলিল Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




ভূমি ব্যবস্থায় বড় পরিবর্তন, বাতিল হবে যে পাঁচ ধরনের দলিল

ভূমি ব্যবস্থায় বড় পরিবর্তন, বাতিল হবে যে পাঁচ ধরনের দলিল




ডেস্ক রিপোর্ট ॥ সরকারি ও বেসরকারি জমির অবৈধ দখল বন্ধে ভূমি মন্ত্রণালয় নতুন করে কঠোর অবস্থান নিয়েছে। সাম্প্রতিক সরকারি পরিপত্র অনুযায়ী, ২০২৫ সালে দলিল থাকা সত্ত্বেও পাঁচ ধরনের জমির দখল ছাড়তে হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, দলিল থাকলেই জমির বৈধ মালিকানা নিশ্চিত হয় না। অনেক ক্ষেত্রে দলিল থাকলেও তা আইনগতভাবে বাতিলযোগ্য হতে পারে। ফলে ‘দলিল যার, ভূমি তার’ ধারণা সর্বত্র প্রযোজ্য নয়।

পরিপত্রে যেসব জমির দখল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে সাব-কবলা দলিল। উত্তরাধিকার বণ্টন না করে বা কোনো ওয়ারিশকে বঞ্চিত করে করা সাব-কবলা দলিল আদালতের মাধ্যমে বাতিল হতে পারে।

হেবা দলিলের ক্ষেত্রেও কঠোর অবস্থান নিয়েছে সরকার। দাতার সম্পূর্ণ মালিকানা না থাকলে কিংবা সঠিক নিয়ম অনুসরণ না করলে সেই দলিল বৈধ থাকবে না।

এছাড়া জাল দলিল শনাক্তে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বড় ভূমিকা রাখছে। দুর্নীতির মাধ্যমে তৈরি জাল দলিল প্রকৃত মালিক প্রমাণ দিলে বাতিল হবে।

সরকারি খাস খতিয়ানের জমি অবৈধভাবে ব্যক্তির নামে রেজিস্ট্রি করে বিক্রি করলে সেই দলিল বাতিল হবে এবং জমি সরকারের নিয়ন্ত্রণে ফিরে যাবে। জেলা প্রশাসকদের এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অন্যদিকে, অর্পিত সম্পত্তি ব্যক্তিগতভাবে দখলে রাখা যাবে না। এসব জমি এসিল্যান্ডের মাধ্যমে শনাক্ত করে সরকারকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ রয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের এই উদ্যোগের লক্ষ্য সরকারি সম্পত্তি উদ্ধার, ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা। এতে রাজস্ব আদায় বাড়ার পাশাপাশি ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা কমবে বলে আশা করছে সরকার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD