বিমানের দড়ি দিয়েই যাত্রীকে বেঁধে রাখা হলো ! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ সচিবালয়ে স্বাধীনতা দিবসের ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভা




বিমানের দড়ি দিয়েই যাত্রীকে বেঁধে রাখা হলো !

বিমানের দড়ি দিয়েই যাত্রীকে বেঁধে রাখা হলো !

বিমানে দড়ি দিয়ে বেঁধে রাখা হলো সিলেটি যাত্রীকে




অনলাইন ডেস্ক:মদ্যপান করে বিমানে উঠে হুলস্থূল কাণ্ড ঘটালেন এক যাত্রী। অন্য যাত্রীদের গালিগালাজ এবং একপর্যায়ে মারধরও করেন। শেষপর্যন্ত উপায় না পেয়ে তাকে মোটা রশি দিয়ে বেঁধে রাখা হয়। প্রবাসী ওই সিলেটির নাম জিয়া (৪০)। দীর্ঘ দশ ঘণ্টার যাত্রা শেষে উড়োজাহাজটি সিলেট পৌঁছলে নিরাপত্তাকর্মীদের সহায়তায় ওই যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ওই বেঁধে রাখার ভিডিও ভাইরাল হয়ে গেছে।

 

 

 

৩০ ডিসেম্বর বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট হয়ে ঢাকায় আসছিল। ওই যাত্রীর নাম-পরিচয় জানা না গেলেও ভিডিওতে তার কথোপকথন শুনে ধারণা করা হচ্ছে তার বাড়ি সিলেটে। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক মনে হয়েছে তাকে।

 

 

 

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ওই যাত্রী মদ্যপ অবস্থায় মাতলামি করছেন। একপর্যায়ে তিনি বিমানের এক যাত্রীকে আঘাত করেন। পরে বিমানের কেবিন ক্রু ও যাত্রীরা মিলে তাকে রশি দিয়ে সিটের সঙ্গে বেঁধে ফেলেন।

 

 

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদ ঘটনার বিষয়ে জানান, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। যদিও বিমান ক্রুরা ধৈর্যের সঙ্গে সুকৌশলে ওই যাত্রীর মাতলামি সামাল দিয়েছেন।

 

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগে মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ গণমাধ্যমকে জানান, ফ্লাইট সিলেটে অবতরণ করার পর আইনশৃঙ্খলা সংস্থার কাছে তাকে সোপর্দ করা হয়।

 

 

এ ব্যাপারে সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএস শাহাদত হোসেন বলেন, ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ যুক্তরাজ্য প্রবাসী ওই ব্যক্তিকে মাতলামির অভিযোগে আমাদের কাছে দেন। আমরা পরে তাকে কোর্টে চালান দেই।

 

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD