বিএনপির ৯ নেতা কারাগারে Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




বিএনপির ৯ নেতা কারাগারে

বিএনপির ৯ নেতা কারাগারে

বিএনপির ৯ নেতা কারাগারে




দুমকি প্রতিনিধি॥ পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলার মামলায় পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খলিলুর রহমানসহ ৯ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

 

বুধবার সকালে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার ২২ জন আসামি হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক ৯ জনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আর বাকি ১৩ জনকে জামিন দেন আদালত।

 

 

এছাড়া মামলার ৩ নম্বর আসামি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলামকে রাতে পুলিশ গ্রেফতার করে কোর্টে সোপর্দ করে। আসামি পক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন এ তথ্য নিশ্চিত করেন।

 

 

জামিন না পাওয়া আসামিরা হলেন- দুমকি উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্য মেহেদী হাসান মিন্টু মৃধা, যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ অহিদুল হক, শামীম হাওলাদার, সৈয়দ শাহাদত হোসেন, আনোয়ার হাওলাদার, ছাত্রদলের আহ্বায়ক গোলাম সরোয়ার, সদস্য লাল মিয়া ও জসিম উদ্দিন।

 

 

গত ৫ মার্চ অনুষ্ঠিত বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে ইটপাটকেল নিক্ষেপসহ হামলা চালিয়ে পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। দুমকি থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD