বাবুগঞ্জে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নদী কেটে বালু উত্তোলনের পায়তারা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




বাবুগঞ্জে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নদী কেটে বালু উত্তোলনের পায়তারা

বাবুগঞ্জে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নদী কেটে বালু উত্তোলনের পায়তারা




বাবুগঞ্জ প্রতিনিধি ॥  বরিশালের বাবুগঞ্জে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নদীর তলদেশ কেটে একটি অসাধু চক্র বালু উত্তোলনের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তথ্য অনুসন্ধানে জানাগেছে, উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের লামচর ঘোষকাঠী-১২নং মৌজার সন্ধা নদীর জলসীমায় নদী কেটে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করেন উচ্চ আদালত। কারণ সন্ধা নদীর লামচর ঘোষকাঠীএলাকা থেকে বালু উত্তোলন হলে হুমকির কবলে পরবে জনবসতি এলাকা,স্কুল,কলেজ,মাদ্রাসা,মসজিদ এবং বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি যাদুঘর।

তাই ভাঙ্গনের কবল থেকে ওই সমস্ত স্থাপণা রক্ষার্থে বরিশাল জেলা প্রশাসকের বরাবর আবেদন করেন স্থানীয় পশ্চিম ভূতেরদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল কাদের মাল।

যা পরবর্তিতে উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। আদালতে রিট পিটিশন দায়েরের প্রেক্ষিতে গত ২২মে ২০১৯তারিখে উচ্চ আদালত লামচর ঘোষকাঠী এলাকার জলসীমার সন্ধা নদী থেকে বালু উত্তোলনের উপর নিষেধাজ্ঞা জারি করেন।

এতে বালু উত্তোলকারিরা আপাতত বালু উত্তোলন বন্ধ করলেও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত কয়েকদিন যাবৎ একটি মহল পুনঃরায় নিষিদ্ধ ওই এলাকা থেকে বালু উত্তোলনের পায়তারা করে আসছে বলে অভিযোগ করেছেন একাধিক মহল।

এব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার বলেন, যতই পায়তারা করুক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ ঘোষিত এলাকায় যদি কেউ বালু উত্তোলন করে তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ছোট ভাই মঞ্জুর রহমান বাচ্চু বলেন,লামচর ঘোষকাঠী এলাকায় সন্ধা নদী থেকে বালু উত্তোলন করা হলে ভাঙ্গনের প্রভাব নদী তীরবর্তি বীর শ্রেষ্ঠর নামে এলাকায় যেকটি প্রতিষ্ঠান আছে তার উপর পরবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD