বানারীপাড়ায় বিশারকান্দি প্রেমের টানে বাড়ি ছাড়া গৃহবধূ Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




বানারীপাড়ায় বিশারকান্দি প্রেমের টানে বাড়ি ছাড়া গৃহবধূ

বানারীপাড়ায় বিশারকান্দি প্রেমের টানে বাড়ি ছাড়া গৃহবধূ




সুমন খান, বানারীপাড়া প্রতিনিধিঃ
পরকীয়া প্রেমের টানে বাড়ি ছাড়া তামান্না ইসলাম লিন্ডা (২৪) নামে এক গৃহবধূ আবার ফিরে এসেছেন। তবে এ ফিরে আসা তিন বছর সংসার করা স্বামীর ঘর কিংবা বাবার বাড়িতে নয়, এসেছেন প্রেমিক আল-আমিন হোসেনের কাছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে বানারীপাড়ার বিশারকান্দি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে বানারীপাড়ার বিশারকান্দি গ্রামের মোশারফ হোসেনের ছেলে মামুন মিয়ার সঙ্গে বিয়ে হয় পিরোজপুরের নেছাবাদ কৌড়িখানা গ্রামের মৃত জাকির হোসেনের মেয়ে তামান্না ইসলাম লিন্ডার। বিয়ের পর বেশ ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন। এরই মধ্যে হঠাৎ করে গত ৮ জুলাই স্বামীর বাড়ি থেকে ৩ ভরি স্বর্ন ও নগদ অর্থ নিয়ে নিখোঁজ হন লিন্ডা।

অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ঘটনার ১০ দিন পর স্বামী মামুন কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। এরই মধ্যে গত কয়েকদিন আগে আবির্ভাব হয় লিন্ডার। সাথে থাকা পরকিয়া প্রেমিক আল-আমিন।

প্রেমিক আল-আমিন বাড়ি উজিরপুরের শোলক গ্রামে তার দেখা মেলে। পরিবারের লোকজন জানতে পারে লিন্ডা আলামিনের সাথে পালিয়ে গেছে। কিন্তু লিন্ডাকে আলামিন বিয়ে করেছে জানতে পেরে পরিবারসহ বাড়ির সবাই হতবাক।এ ব্যাপারে লিন্ডা বা আলামিনের সাথে যোগযোগ করা যায়নি।লিন্ডার মা বলেন, আমি আমার মেয়েকে ত্যাগ করেছি।তার সম্পর্কে কিছুই বলার নাই।এরপরে আলামিন বিভিন্ন সূত্রের মাধ্যমে মামুন মিয়াকে হুমকি দেয়।এতে মামুন ভিত হয়ে আইনের আশ্রয় নেয়।এরপরেও বিভিন্ন মাধ্যমে মামুনকে হুমকি দিয়েই যাচ্ছে।এখন মামুন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD