বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ




বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ!

বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ!




পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নে আদালতের স্থিতাবস্থা আদেশ অমান্য করে ভবন নির্মাণের অভিযোগে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযুক্ত মতলেব গাজী ও তার ছেলে হাসার গাজী আদালতের অনুমতির সীমা ছাড়িয়ে পাকা ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, মতলেব গাজী গং এবং ছোকানু বেগম ও রাবেয়া বেগম গং-এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। বিষয়টি আদালতে গড়ালে পটুয়াখালী সহকারী জজ আদালত বিরোধপূর্ণ জমিতে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

গত ১৭ মার্চ বিবাদী মতলেব গাজী বসবাসের অনুপযোগী টিনের ঘর সংস্কারের অনুমতি চান এবং আদালত সেই আবেদন মঞ্জুর করেন। কিন্তু অভিযোগ রয়েছে, টিনের ঘর সংস্কারের পরিবর্তে সেখানে পাকা ভবন নির্মাণ শুরু করা হয়।

ঘটনার পর বাদী পক্ষ পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করলে বাউফল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পুলিশ শান্তি রক্ষার স্বার্থে নির্মাণ কাজ বন্ধ রাখার মৌখিক নির্দেশ দিলেও তা মানা হয়নি বলে অভিযোগ।

বাউফল থানার এসআই মনিরুজ্জামান জানান, উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। বাদী পক্ষ হাজির হলেও বিবাদী মতলেব গাজী ও তার ছেলে হাজির হননি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD