বরিশাল নগরের উন্নয়ন করে প্রমাণ দেবেন সাদিক Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




বরিশাল নগরের উন্নয়ন করে প্রমাণ দেবেন সাদিক

বরিশাল নগরের উন্নয়ন করে প্রমাণ দেবেন সাদিক




স্টাফ রিপোর্টার: চূড়ান্ত ফল ঘোষণার পরেই সাদিক বলেন,এই জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রীর ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কারণেই জনগণ ভোট দিয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করেছে। তিনি আরো বলেন,কাজের মাধ্যমে নগরের উন্নয়ন করে প্রমাণ দিতে চান বরিশাল সিটির নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ‘আমি নির্বাচনের আগে কোন ইশতেহার দেইনি, তবে এখন আমি কি করবো সেটার উত্তর হলো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আগে যদি বলেই ফেলি তবে তা গল্প হয়ে যাবে।’ নির্বাচনে বিজয়ী হওয়ার পর সোমবার রাত একটায় বরিশাল নগরের কালিবাড়ি রোডস্থ বাসভবনে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সোমবার বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র নির্বাচিত হন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ১২৩টি কেন্দ্রের মধ্যে ঘোষিত ১০৭টি কেন্দ্রের ফলাফলে আ’লীগের প্রার্থী সাদিক পেয়েছেন এক লাখ সাত হাজার ৩৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১৩ হাজার ১৩৫ ভোট। স্থগিত রয়েছে ১৬টি কেন্দ্রের ফল। নির্বাচনে জয়লাভের পর দেয়া এক প্রতিক্রিয়ায় সাদিক বলেন, ‘আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নানান কথা বলেছি, উন্নয়নের কথা বলেছি। তবে সবার আগে যারা এই শহরের বঞ্চিত নাগরিক আছেন, যারা এই শহরে থেকেও এই শহরের সুবিধা পাচ্ছেন না তাদের নিয়ে কাজ করতে চাই। বরিশালের বর্ধিত এলাকার মানুষ এবং শহরের ৮/১০টি কলোনির মানুষের জীবন-মানের উন্নয়নের লক্ষ্যে আমি কাজ করতে চাই।’ ‘এছাড়া নাগরিকদের যে সুবিধা থাকা প্রয়োজন তা নিশ্চিতকরণ, নগরের জলাবদ্ধতা দূরীকরণ, সুয়ারেজ লাইনের উন্নয়ন ও ব্যবস্থা করা, নগরবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করার কাজগুলো আগে করতে চাই।

এরপর নগর উন্নয়নে যেসব কাজ করা হবে সেগুলো ধীরে ধীরে পরিকল্পনা অনুযায়ী করা হবে। আমি চাই প্রাচ্যের ভ্যানিস খ্যাত বরিশালকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে।’ সাদিক বলেন, ‘আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো বরিশাল নগরবাসীর চাওয়া-পাওয়া পূরণ করতে। প্রতিটি মানুষের অধিকার বা জায়গা আমার কাছে সমান থাকবে। আমি একজন সেবক হয়ে কাজ করতে চাই।’ বরিশালের নবনির্বাচিত নগরপিতা বলেন, ‘এ বিজয় জননেত্রী শেখ হাসিনার, এ বিজয় নৌকার। যে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচন করলো তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

আমাকে এ পর্যন্ত নিয়ে আসার জন্য যারা সহায়তা করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই।’ সাদিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দক্ষিণাঞ্চলের উন্নয়নে যে কাজ করেছেন, তা আমাদের চাওয়ার আগে করেছেন। ভবিষ্যতেও যা দেয়ার তা তিনি নিজে থেকেই আমাদের দেবেন। বরিশালে রাজনৈতিক সহাবস্থান রয়েছে উল্লেখ করে তিনি এই অবস্থা বজায় রাখার কথা জানান। বলেন, ‘যেহেতু এই শহরের মানুষই আমাকে নির্বাচিত করেছে সেখানে দল-মত নির্বিশেষে সকলের জন্য আমি কাজ করবো। আমার কাছে সকল মানুষের প্রধান্য থাকবে।’

এ সময় প্রয়োজন হলে নির্বাচনে পরাজিত বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ারের কাছে উপদেশ নিতে যাবেন বলে জানান তিনি। নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচনে এমন কোনো ঘটনা ঘটেনি যে প্রশ্নবিদ্ধ হবে। আর যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তা সবকিছুই কাউন্সিলর প্রার্থীদের মাঝে হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD