সংবাদ শিরোনাম:

বরিশালে প্রেমিককে ডেকে এনে ফেসবুক লাইভে নির্যাতন, গ্রেফতার-৬

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:26:09 pm, Friday, 23 November 2018
  • 8 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥ ফেসবুক লাইভে স্কুল ছাত্রীকে নির্যাতনের অভিযোগে ৬ যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।আজ বরিশাল নগরীর বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন ডিবি’র এসআই দেলোয়ার হোসেন। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় নির্যাতনের শিকার স্কুলছাত্রীর বাবা কোতয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

অভিযান পরিচালনাকারী বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান প্রেমের সম্পর্কের জের ধরে নির্যাতিত ওই ছাত্রীকে গত ১৮ নভেম্বর গ্রেফতারকৃত তানভিরসহ অন্যান্য অভিযুক্তরা শহীদ আব্দুর রব সেরনিয়াত (দপদপিয়া) সেতুর ঢালে ডেকে আনে। সেখানে ফেসবুক লাইভে রেখে তাকে সকলে মিলে মারধর করে। যা পরবর্তীতে ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাহফুজুর রহমানের নজরে আসে। তার নিদের্শনা পেয়েই বৃহস্পতিবার বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো কলাপাড়া থানার চাকামইয়া বেতমোর গ্রামের আবুল হাসান হাওলাদারের ছেলে মো. তানভির হোসেন আরিফ (১৯), বাকেরগঞ্জ থানার দূর্গাপাশা ইউনিয়নের জিরাইল গ্রামের মোঃ ইউসুফ খান’র ছেলে মো. ইমরান হোসেন তুষার (১৭), নগরীর রুপাতলী হাউজিং এলাকার মোঃ কবিরুজ্জামানের ছেলে মো. তাজবির রায়হান (১৭), সাগরদী ধান গবেষনা রোডের বাসিন্দা মোঃ সেলিম হাওলাদারের ছেলে মো. তাজিবুল হাসান সায়েম (১৭), কাউনিয়া থানাধীন কাগাশুরা গ্রামের মোঃ মান্নান হাওলাদারের ছেলে মো. ফয়সাল হোসেন (১৮) এবং বাকেরগঞ্জ থানার দূর্গাপাশা ইউনিয়নের জিরাইল গ্রামের মোঃ আবু তালেব এর ছেলে মো. সিয়াম হোসেন (১৮)।

এদিকে এ ঘটনায় জড়িত অপর দুই যুবক সাগরদী ধান গবেষনা রোডের মোঃ মুরাদ ও নগরীর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রোমেডিকেল বিভাগ তৃতীয় সেমিষ্টারের শিক্ষার্থী মোঃ মমিনুল ইসলাম পলাতক রয়েছে। অভিযানে অংশ নেওয়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের অপরাধ ও মিডিয়া শাখার সদস্য ওবায়দুল হক জানিয়েছেন এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা কোতয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতারকৃত গ্রপ্তার ৬ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক বাকি দুইজনকেও গ্রেফতারে পুলিশের সাইবার ক্রাইম টিম কাজ করছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে প্রেমিককে ডেকে এনে ফেসবুক লাইভে নির্যাতন, গ্রেফতার-৬

প্রকাশের সময় : 07:26:09 pm, Friday, 23 November 2018