বরিশালে তারেক রহমানের অপেক্ষায় সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




বরিশালে তারেক রহমানের অপেক্ষায় সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

বরিশালে তারেক রহমানের অপেক্ষায় সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা




নিজস্ব প্রতিবেদক ॥ দুই দশকের দীর্ঘ বিরতির পর বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বিএনপির নির্বাচনি জনসভাকে ঘিরে ব্যাপক জনসমাগম হয়েছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতা-কর্মীরা নগরীতে প্রবেশ করতে শুরু করেন। ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলের দিকে যান। মিছিলগুলোতে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দিতে দেখা যায়। দুপুর ১২টার দিকে তারেক রহমান জনসভায় ভাষণ দেবেন বলে জানা গেছে।

সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে। বরিশাল বিভাগের ছয়টি জেলা ও ৪২টি উপজেলা থেকে আগত নেতা-কর্মীদের ভিড়ে নগরীর আবাসিক হোটেলগুলো প্রায় পূর্ণ হয়ে গেছে। অনেক নেতা-কর্মী স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বাসায় অবস্থান করছেন, আবার কেউ কেউ জনসভাস্থলেই রাত কাটিয়েছেন।

স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা, জনসভা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চলের উন্নয়নে একাধিক বড় প্রকল্পের ঘোষণা আসবে। এর মধ্যে ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলে সরবরাহ, ভাঙ্গা–কুয়াকাটা ছয় লেন মহাসড়ক নির্মাণ এবং বরিশাল–ভোলা সেতু নির্মাণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

জনসভা কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠ ও আশপাশের এলাকায় মোতায়েন রয়েছেন। বুধবার সকালে তারেক রহমানের নিরাপত্তা প্রদানকারী সংস্থার কর্মকর্তারা মঞ্চ ও জনসভাস্থল পরিদর্শন করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD