বরিশালে চটপটি বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার Latest Update News of Bangladesh

রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন




বরিশালে চটপটি বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালে চটপটি বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার




স্টাফ রিপোর্টার: বরিশালের উজিরপুরের হারতায় চটপটি বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার, সন্দেহভাজন ২ জনকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে পুলিশ।

জানা গেছে উপজেলার হারতা ইউনিয়নের হারতা গ্রামের মৃত রুস্তুম আলী খানের ছেলে হাবিল খানের মরদেহ তারই ছোট ভাই মোঃ রাসেল মিয়ার শ্বশুর বাড়ীর সামনে আমড়া গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়েছে।

নিহতের স্ত্রী রোজিনা বেগম জানিয়েছেন গত কয়েক দিন যাবৎ হাবিলের ছোট ভাই রাসেল মিয়ার শ্বশুর বাড়ীর লোকজনের সাথে পারিবারিক কলহ দেখা দিলে বিষয়টি শালিশ মিমাংসার মাধ্যমে সমাধান করার জন্য এলাকার গন্যমান্যদের স্মরনাপন্ন হয়। এরই ধারাবাহিকতায় গত ৩০ জুলাই রাত আনুমানিক দেড়টার দিকে রাসেল এর মামাশ্বশুর শফিকুল, ইব্রাহিম, ষষ্ঠী সহ কয়েকজন তাকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। রাত পার হয়ে গেলেও সে বাসায় ফিরে না আসায় আমরা তাকে খোঁজাখুজি করি। পরে সকাল ৬টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাসেল এর শ্বশুর বাড়ীর ঘরের সামনে আমড়া গাছের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় পাই।

তিনি আরো জানান আমার স্বামীকে পরিকল্পিতভাবে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশ উদ্ধার করে সুরাতাহাল সম্পন্ন শেষে শেবাচিম হাসপাতালে পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তাৎক্ষনিক ভাবে সন্দেহ ভাজন ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের স্ত্রী রজিনা বেগম বাদী হয়ে মামলা দায়েরে প্রস্তুতির কথা জানিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD