বরগুনায় প্রেমিকের দরজা থেকে কারাগারে, অবশেষে জামিনে মুক্তি Latest Update News of Bangladesh

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
গৌরনদীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখী ছাত্রদল-যুবদল, বিএনপির অফিস ভাঙচুর সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা




বরগুনায় প্রেমিকের দরজা থেকে কারাগারে, অবশেষে জামিনে মুক্তি

বরগুনায় প্রেমিকের দরজা থেকে কারাগারে, অবশেষে জামিনে মুক্তি

বরগুনায় প্রেমিকের দরজা থেকে কারাগারে, অবশেষে জামিনে মুক্তি




বেতাগী প্রতিনিধি॥ বিয়ের দাবিতে বরগুনায় প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া সেই তরুণী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বরগুনা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট মুজিবুল হক কিসলু। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

এর আগে দুপুরে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাহিদ হোসেন তার জামিন আবেদন মঞ্জুর করেন।

 

 

 

তরুণীর আইনজীবী বলেন, ‘সোমবার বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেছিলাম। বিচারক নাহিদ হোসেন আবেদনটি গ্রহণ করে আজ বাদী ও বিবাদীর উপস্থিতিতে জামিন আবেদন মঞ্জুর করেছেন।

 

 

তিনি আরো বলেন, ‘জামালপুরের এই তরুণীর বিরুদ্ধে যেসব ধারায় অভিযোগ আনা হয়েছে, তার সবই জামিনযোগ্য। বিষয়টি আমি আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি।

 

 

গত ২৯ এপ্রিল নিজেকে বিশ্ববিদ্যালয়ছাত্রী দাবি করা এই তরুণী বেতাগী উপজেলার চান্দখালী বাজারের কাঠপট্টি এলাকার বকুল ভিলায় বিয়ের দাবিতে অবস্থান নেন। তখন তিনি দাবি করেন, ওই বাড়ির মাহমুদুল হাসানের সঙ্গে তার ঢাকায় পরিচয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হলে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে তিন বছর ঢাকার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। এখন মাহমুদুল তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় তিনি ওই বাড়িতে অবস্থান নিয়েছেন।

 

 

জানা গেছে, ওই মেয়ের বাড়িতে আসার খবর পেয়েই পালিয়ে যায় মাহমুদুল ও তার পরিবার। পরে তরুণী এসে দরজার সামনেই অবস্থান করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে তার প্রেমিক (মাহমুদুল হাসান) বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেন। দুই দিন পার হয়ে যাওয়ার পর স্থানীয়দের সহায়তায় ঘরের তালা ভেঙে ভেতরে অবস্থান করেন ওই তরুণী। পরে মাহমুদুলের মামা ঘটনাস্থলে এলে তাকে আটকে রাখা হয়।

 

 

গত ১২ মে তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করে ভুক্তভোগী মাহমুদুল হাসানের পরিবার। বিষয়টি আমলে নিয়ে এজাহারের আদেশ দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেন আদালত। পরদিন শুক্রবার (১৩ মে) তাকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD