প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো গুম ,যুবক উদ্ধার Latest Update News of Bangladesh

শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম




প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো গুম ,যুবক উদ্ধার

প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো গুম ,যুবক উদ্ধার




পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে মিথ্যা গুম মামলা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর পর গুম ব্যাক্তি মো. মহারাজ তালুকদার (১৯) কে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার ১৬দিন পর গতকাল রবিবার সকালে গুম হওয়া ভিকটিম ওই যুবকে কাউখালী মহাবিদ্যালয়ের পিছনে নদীর পাড়রের রাস্তা থেকে থানার এসআই মজিবুল হক উদ্ধার করে। সে উপজেলার ভলবদ্রপুর গ্রামের লিটন তালুকদারের ছেলে । উদ্ধার হওয়া ওই যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

থানা সূত্রে জানা গেছে, উপজেলার ভলবদ্রপুর গ্রামের লিটন তালুকদারের ছেলে মো. মহারাজ তালুদার কে গত ৮ সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায় ভিকটিমকে ভলবদ্রপুর লঞ্চঘাট সড়ক এর আজিজ খার স্ব-মিলে এর পূর্ব পাশে রাস্তার উত্তর সাইডে লিটন এর দোকানের সামনে থেকে অপহরণের পর গুম করা হয় বলে তার পরিবার আদালতে মামলা দায়ের করে। এ ঘটনায় প্রতিবেশী প্রতিপক্ষ মো. ছাব্বির হোসেনসহ চার জনকে আসামী করে ভলবদ্রপুর গ্রামের নিখোঁজ ওই যুবকের বড় ভাই সাইফুল ইসলাম বাদি হয়ে ঘটনার পরদিন ৯ সেপ্টেম্বর একটি গুম মামলা দায়ের করেন। পিরোজপুর বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে ভিকটিম যুবককে উদ্ধারে পুলিশকে নির্দেশ দেন। পুলিশ অনুসন্ধান চালিয়ে ঘটনার ১৬দিন পর ওই যুবককে উদ্ধার করে।

উদ্ধার হওয়া যুবক মো. মহারাজ তালুদার থানা পুলিশ কে জানায়, সে গুম মামলার বিষয়ে কিছুই জানেন। তাকে কেউ অপহরণ ও গুম করেনি।
সাজানো মামলায় অভিযুক্ত আবুল কালাম বলেন, ব্যবসায়ী কলহের জের ধরে আমাকে এবং আমার পরিবারকে হয়রাণীর করতে এ মিথ্যা গুম মামলা দায়ের করা হয়।এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, গুম মামলাটি হয়রাণিমূলক। তদন্ত করে ভিকটিমকে উদ্ধার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD