পটুয়াখালীতে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হতে না পেরে প্রধান শিক্ষককে মারধোর Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল




পটুয়াখালীতে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হতে না পেরে প্রধান শিক্ষককে মারধোর

পটুয়াখালীতে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হতে না পেরে প্রধান শিক্ষককে মারধোর




পটুয়াখালী সংবাদদাতা॥ পটুয়াখালীতে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি না করায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দাসপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বকতিয়ার উদ্দিন।এছাড়াও ওই শিক্ষককে দফায় দফায় প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এসব ঘটনায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।হামলার শিকার প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দিন অভিযোগে উল্লেখ করেন, বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য এলাকার চিহ্নিত সন্ত্রাসী আতিকুর রহমান মোহন তার বাহিনী নিয়ে একাধিকবার স্কুলে গিয়ে তাকে হুমকি-ধামকি দিয়ে আসছিল।এরই ধারবাহিকতায় ২১ জুন রাতে প্রধান শিক্ষক তার স্কুলের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া, আবুল কালাম আজাদ ও মো. রেজাউল করিম এবং চতুর্থ শ্রেণির কর্মচারী মো. মিজানকে নিয়ে স্কুলে ইনহাউজ প্রশিক্ষণ শেষে রাতের খাবারের কালাইয়া বন্দরে যায়।

এসময় আতিকুর রহমান মোহন, মনির হোসেন, রবিউল ও জাহাঙ্গীর হোসেনসহ আরও ৪-৫জন সন্ত্রাসী অতর্কিতভাবে তার উপর হামলা চালায়।সঙ্গে থাকা শিক্ষকরা প্রধান শিক্ষককে উদ্ধার করতে গেলে তারাও হামলার শিকার হয়। হামলার এক পর্যায়ে আতিক ও তার সাঙ্গপাঙ্গরা প্রধান শিক্ষককে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে আতিকুরের বাসায় নিয়ে যায়। এ সময় পরিস্থিতি শান্ত করতে তাকে সভাপতি করা হবে মৌখিকভাবে এমন মুচলেকা দিয়ে প্রধান শিক্ষককে মুক্ত করে নিয়ে আসেন অন্য শিক্ষকরা।পরে হামলার শিকার প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ এবং জেলা-উপজেলা শিক্ষা অফিসারকে জানায়। একইসঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন ও অভিযোগ করেন বখতিয়ার উদ্দিন।এ প্রসঙ্গে পটুয়াখালী পুলিশ সুপার মইনুল হাসান জানান, প্রধান শিক্ষক অভিযোগ করার পর সংশ্লিষ্ট ওসিকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD