‘নিলে নেন, নইলে চলে যান। Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল




‘নিলে নেন, নইলে চলে যান।

‘নিলে নেন, নইলে চলে যান।




নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীতে ১২ টাকার ইনজেকশনের দাম ১ হাজার টাকা রাখায় ফার্মেসির মালিককে জরিমানা করা হয়েছে।সোমবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ৩টায় দিকে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে তর্কি মেডিসিন কর্নার ফার্মেসির মালিক মনিরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করে।

বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে রুবেল হাওলাদার নামে একব্যক্তি তাদের কাছে লিখিত অভিযোগ দেন।

তখন ড্রাগস অ্যাক্ট ১৯৪০ এর ১৮ ও ২৭ ও ভোক্তা সংরক্ষণ অধিকার আইনের ৪০ ধারায় দোকানি মনিরকে ২০ হাজার টাকা জরিমনা করা হয়েছে।

অভিযোগে বলা হয়, রুবেল হাওলাদার সোমবার সকালে বরিশাল নগরীর ইসলামিয়া হাসপাতালের সামনে তর্কি মেডিসিন কর্নার ফার্মেসিতে ইনজেকশন কিনতে যান।

এ সময় ইফিড্রিল নামের ওই ইনজেকশন শহরের আর কোথায়ও পাওয়া যাচ্ছিল না। ফার্মেসি থেকে ইনজেকশনের দাম রাখা হয় ১ হাজার টাকা।

এত দাম কেন জানতে চাইলে দোকানদার মনিরুল বলেন, ‘নিলে নেন, নইলে চলে যান।’ জরুরি প্রয়োজন এবং আর কোথায়ও না পাওয়ায় তিনি অতিরিক্ত দামে সেটি কিনে নেন। পরে জানতে পারেন ইনজেকশনের দাম মাত্র ১২ টাকা।

এরপর দুপুরে চিকিৎসকের পরামর্শে জেলা প্রশাসনে লিখিত অভিযোগ করেন তিনি।

রুবেল বলেন, ‘চিকিৎসক জরুরি ভিত্তিতে ওই ইনজেকশনটি আনতে বলা হয়। আমি অনেক দোকান ঘোরার পর ১ হাজার টাকা দিয়ে কিনে আনি।

এত দেরি হওয়ার কারণ জানতে চাইলে আমি সবকিছু খুলে বলি। এ সময় চিকিৎসক জানান এই ইনজেকশনের দাম মাত্র ১২ টাকা। এরপর তারা ব্যবস্থা নেন।’

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী বলেন, বাজারে ওই ইনজেকশনের সংকট ছিল। আর এই সুযোগ নেন অসাধু ব্যবসায়ী। এতে ভোক্তা প্রতারিত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD