নির্বাচনে সঠিক প্রার্থী নির্বাচনেই দুর্নীতি হ্রাসের পথ: দুদক চেয়ারম্যান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




নির্বাচনে সঠিক প্রার্থী নির্বাচনেই দুর্নীতি হ্রাসের পথ: দুদক চেয়ারম্যান

নির্বাচনে সঠিক প্রার্থী নির্বাচনেই দুর্নীতি হ্রাসের পথ: দুদক চেয়ারম্যান




ডেস্ক রিপোর্ট ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া দুর্নীতি নির্মূলের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সৎ নেতৃত্ব এবং তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে দুদক কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে তিনি এই মত প্রকাশ করেন।

দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। পরে দুদক ভবনের সামনে মানববন্ধনে অংশ নেন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা। বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন, নির্বাচনে দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করতে পারলে আগামী দিনের শুদ্ধতা নিশ্চিত করা যাবে।

তিনি বলেন, “দুর্নীতি প্রতিদিনই উৎসব করে। কিন্তু আমরা মাত্র একটি দিন প্রতিরোধ করি। এভাবে চললে পরিবর্তন আসবে না। তরুণরাই পারে সমাজকে বদলে দিতে।” তিনি তরুণদের দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরবর্তী প্রজন্মকে শুদ্ধতার মূল্য শেখাতে হবে।

এ বছরের প্রতিপাদ্য— “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা”— তরুণদের ভূমিকার গুরুত্ব আরও স্পষ্ট করে। দুদকের পাশাপাশি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দেশব্যাপী নানা কর্মসূচি নিয়েছে।

বাংলাদেশসহ ১৯১টি দেশ জাতিসংঘ ঘোষিত এই দিবস পালন করে থাকে। সরকারিভাবে দিবসটি উদযাপন শুরু হয় ২০১৭ সালে, তবে দুদক ২০০৭ সাল থেকেই পালন করে আসছে।

দিবসটি উপলক্ষ্যে দেশের আট বিভাগ, ৬৪ জেলা এবং প্রায় ৫০০ উপজেলা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে সমাবেশ, র‌্যালি, সেমিনার ও সচেতনতামূলক আলোচনা। সরকারি-বেসরকারি দপ্তর, সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদেও চলছে দুর্নীতিবিরোধী নানা কর্মসূচি।

দুদক চেয়ারম্যান বলেন, “দুর্নীতি কমাতে হলে ভোটারদের ভূমিকা অপরিহার্য। সঠিক ব্যক্তি নির্বাচিত হলে প্রশাসন থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে পরিবর্তন আসবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD