নগরীর ভাটিখানার রাজুর ৩ মাসের সাজা । Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




নগরীর ভাটিখানার রাজুর ৩ মাসের সাজা ।

নগরীর ভাটিখানার রাজুর ৩ মাসের সাজা ।




ভয়েস অব বরিশাল //
চেক প্রতারনা মামলায় নগরীর ভাটিখানা এলাকার সাইফুল ইসলাম রাজুর সাজা ও অর্থদন্ড দিয়েছে আদালত। গত মঙ্গলবার বরিশাল ৩য় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুম বিল্লাহ আসামীর অনুপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।

অভিযুক্ত সাজাপ্রাপ্ত আসামী সাইফুল ইসলাম রাজু বরিশাল নগরীর ভাটিখানা পুজা মন্দির সংলগ্ন মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে। মামলা সূত্রে জানা যায় প্রায় ২বছর পূর্বে ভাটিখানা আবগারি সংলগ্ন সড়কের বাসিন্দা মৃত এমদাদ হোসেন শরীফের ছেলে এমরান হোসেন শরীফ (রিমন), এর নিকট থেকে ব্যবসায়িক প্রয়োজনে দার বাবদ ১ লাখ টাকা নেয় রাজু। পরে টাকা ফেরত চাইলে ১লাখ টাকার একটি চেক প্রদান করেন।

চেকটি ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় ডিজঅনার হলে, টাকার জন্য বার বার বলা হলে টাকা না দেয়ায় বরিশাল আদালতে মামলা করেন এমরান হোসেন রিমন। মামলাটি সাক্ষ্য প্রমান শেষে অপরাধ প্রমানিত হওয়ায় অঅদালতের বিচারক সাইফুল ইসলাম রাজুকে ৩ মাসের কারাদন্ড এবং সমপরিমান টাকা জরিমানার আদেশ দেন। সাজাপ্রাপ্ত সাইফুল পলাতক রয়েছে। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড.অজয় কুমার সাহা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD