Dhaka 5:28 pm, Wednesday, 8 July 2026
বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

নগরীতে হাবীব বাহিনীর হামলায় যুবক আহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:20:00 pm, Saturday, 24 November 2018
  • 0 সংবাদটি দেখা হয়েছে

SONY DSC

স্টাফ রিপোর্টার ॥
জমিজমা বিরোধকে কেন্দ্র করে সেলিম হাওলাদার (৩৫) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। আহতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নগরীর ৭নং ওয়ার্ডের গনপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত সূত্রে জানা গেছে, ঐ এলাকার ছত্তার হাওলাদারের এক খন্ড জমি নিয়ে পাশ্ববর্তী হাবীব সরদারের সাথে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছিলো।

সেই সূত্র ধরে সোমবার (১৯ নভেম্বর) ছত্তার আসরের নামাজ পড়তে মসজিদে যায়।নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় একই এলাকার হাবীব ও তার দলবল মিলে ছত্তারকে মারধর করে। পরে ঘটনার দিন মঙ্গলবার সকালে ছত্তারের ছেলে সেলিম হাওলাদার মামলার হাজিরা দেওয়ার জন্য আদালতে রওনা হয়।

পথিমধ্যে মন্দিরা দিঘীর পাড় সংলগ্ন মালেকের দোকানের পাশে ওৎপেতে থাকা সন্ত্রাসী হাবিব সরদারের নেতৃত্বে আবু বক্কর সরদার , হাসান সরদার, হানিফ সরদারসহ অজ্ঞাত আরো ৮/১০ জন মিলে সেলিমকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তার ডাকচিৎকার শুনে স্থানীয়রা ঘটনা স্থলে ছুটে যায় এবং আহতকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে স্থানীয় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের পরিবার জানায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

নগরীতে হাবীব বাহিনীর হামলায় যুবক আহত

প্রকাশের সময় : 09:20:00 pm, Saturday, 24 November 2018