নগরীতে দোয়া মিলাদ অনুষ্ঠানে সন্ত্রাসীদের হামলা Latest Update News of Bangladesh

রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার প্রশাসক শিরিনের আশ্বাসে ক্লাসে ফিরল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালসহ পাঁচ বিভাগে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যপতন, ক্রেতাদের স্বস্তি যুদ্ধবিরতি প্রশ্নবিদ্ধ, লেবানন ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা দশ মিনিটে শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের আঘাত, নিহত ২৫৪ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, বিরোধী নেতার আবেদনে যা বললেন স্পিকার শিক্ষায় প্রযুক্তি বিপ্লব আনতে সরকারের নতুন উদ্যোগ ঝালকাঠিতে স্কুল ফিডিংয়ে পচা কলা, অভিভাবকদের তীব্র ক্ষোভ




নগরীতে দোয়া মিলাদ অনুষ্ঠানে সন্ত্রাসীদের হামলা

নগরীতে দোয়া মিলাদ অনুষ্ঠানে সন্ত্রাসীদের হামলা




নিজস্ব প্রতিবেদক:বরিশাল নগরীর রুপাতলী এলাকায় একটি দোয়া মিলাদ অনুষ্ঠানে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে ধান গবেষনা খেয়াঘাট সড়কস্থ মোহাম্মদ আকবর হোসেনের বাড়িতে হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৭জনকে নামধারী ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে গতকাল কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যার নং ০২/১৯ । মামলা সুত্রে জানা যায়, ধান গবেষণা সড়ক নিবাসী আকবর হোসেন‘র বাসায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্থান থেকে তার আত্মীয় স্বজনরা আসেন। আত্মীয়দের মটরসাইকেল তার বাসার সামনে রাখলে হঠাৎ করেই সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আকবরের আত্মীয় সুরুজ (৩২), মোঃ বেল্লাল (১৮) ও মোঃ রায়হান (১৮) গুরুতর আহত হয়।

তাদেরকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী ওই এলাকার লুৎফর হাওলাদারের ছেলে জসিম হাং (৩৩), মোশারফ হাং (৪০), মোঃ মোকলেছ (৩৫), ইয়াছিন গাজীর ছেলে মোঃ মোস্তফা হাং (৪৮), মৃত নজুমদ্দীন হাং এর ছেলে লুৎফর হাং, সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ আলামিন হাং (২৬) সহ আরো অনেকে। হামলাকারীরা এ সময় দুটি মটর সাইকেল ভাংচুর করে এবং আকবরের ছোট ভাই নজরুলে ঘরে প্রবেশ করে ৫ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে জানান আকবর। এদিকে এ ঘটনায় মোখলেছ হাং ও মোস্তফা হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে আহতের পরিবার সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের শাফিন মাহমুদ তারেক মিলাদের স্থান ত্যাগ করার পরপরই হামলা চালায় সন্ত্রাসীরা। পরে হামলার ঘটনা শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD