ধানসিঁড়ি নদীর তীরে কবি জীবনানন্দের স্মৃতিচিহ্ন ঘুরে দেখলেন গভর্নর Latest Update News of Bangladesh

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




ধানসিঁড়ি নদীর তীরে কবি জীবনানন্দের স্মৃতিচিহ্ন ঘুরে দেখলেন গভর্নর

ধানসিঁড়ি নদীর তীরে কবি জীবনানন্দের স্মৃতিচিহ্ন ঘুরে দেখলেন গভর্নর




ঝালকাঠি প্রতিনিধি ॥ বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশের স্মৃতিবিজড়িত ঝালকাঠির রাজাপুর উপজেলার জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার পরিদর্শন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি শুক্তাগড় ইউনিয়নে অবস্থিত এ স্থাপনায় যান।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি গভর্নরকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কবি জীবনানন্দ দাশ ও ধানসিঁড়ি নদীর সঙ্গে তাঁর আত্মিক সম্পর্কের ঐতিহাসিক পটভূমি তুলে ধরেন। তিনি জানান, কবি জীবনানন্দ দাশের কবিতায় ধানসিঁড়ি নদী বারবার ফিরে এসেছে, যা তাঁর জীবনের স্মৃতি ও অনুভূতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।

পরিদর্শনকালে গভর্নরের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলের নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমদ মাসুদ ও পরিচালক মো. আবুল বাশার উপস্থিত ছিলেন। পাঠাগারে পর্যাপ্ত সংগ্রহ না থাকায় গভর্নর কিছুটা হতাশা প্রকাশ করেন। পাশাপাশি ধানসিঁড়ি নদী আগের তুলনায় ছোট হয়ে যাওয়ার বিষয়েও তিনি উদ্বেগ জানান।

জানা যায়, ২০২৩ সালে কবির স্মৃতিকে সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাজাপুর উপজেলার পিংড়ি এলাকায় ধানসিঁড়ি নদীর তীরে দুই কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগারের নির্মাণকাজ শুরু হয়। কাজ শেষ হলেও এখনো এটি আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর হয়নি।

সাহিত্য গবেষকদের মতে, কবি জীবনানন্দ দাশের সঙ্গে ধানসিঁড়ি নদীর সম্পর্ক শুধু ভৌগোলিক নয়, বরং সাহিত্যিক ও আবেগঘন। বরিশাল থেকে কলকাতা যাতায়াতের নদীপথে এই নদীই তাঁর স্মৃতিতে গভীরভাবে স্থান করে নেয়, যা তাঁর কবিতার ভাষায় অমর হয়ে আছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD