টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কিত ভারত Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কিত ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কিত ভারত




স্পোর্টস ডেস্ক ॥ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারতের মঞ্চস্থ হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন শঙ্কায় পড়েছে নিপাহ ভাইরাসের কারণে। ভারতের পশ্চিমবঙ্গে অন্তত পাঁচজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এতে বিশ্বকাপ মাঠে গড়ানো আগে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, নিপাহ ভাইরাস ধরা পড়ার পর এশিয়ার বিভিন্ন দেশে ভারত-ফেরত যাত্রীদের স্ক্রিনিং চলছে। পরিস্থিতি গুরুতর হলে কোয়ারেন্টিন পুনরায় জারি হতে পারে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের সভাপতি ডা. নরেন্দ্র কুমার আশঙ্কা প্রকাশ করেছেন, ১০০ থেকে ২০০ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। নিপাহ ভাইরাসের ভ্যাকসিন নেই।

নিপাহ ভাইরাস মূলত বাদুড়ের মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায়। এই ভাইরাস অত্যন্ত প্রাণঘাতী এবং বিভিন্ন সময়ে মৃত্যুহার ৭৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ভাইরাস মহামারী আকার নিলে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা প্রশ্নবিদ্ধ হতে পারে।

ভারতীয় ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পরিস্থিতি মনিটর করছে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও আয়োজকরা খেলোয়াড় ও দর্শকদের সুরক্ষা এবং বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রস্তুত।

বিশ্বকাপের ভক্তরা উদ্বিগ্ন। ক্রিকেট বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, করোনা মহামারীর অভিজ্ঞতার আলোকে নিপাহ ভাইরাস নিয়ন্ত্রণ করতে হবে। আয়োজক সংস্থার সিদ্ধান্তের উপরই নির্ভর করবে বিশ্বকাপের ভাগ্য।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD