জিম্বাবুয়ে সিরিজে বরিশালের সন্তান ফজলে রাব্বি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:17:53 am, Friday, 12 October 2018
  • 119 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক//
বেশ কয়েকদিন ধরেই ক্রিকেটাঙ্গনে আলোচিত বিষয় নিঃসন্দেহে সাকিব আল হাসানের আঙ্গুলের ইনজুরি। আলোচনায় ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড। আলোচনার কেন্দ্রবিন্দুটা ছিল একটি চমক নিয়ে। কারণ, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই জানিয়েছেন, জিম্বাবুয়ে সিরিজে পরীক্ষা-নীরিক্ষা করা হবে। সেই পরীক্ষা-নীরিক্ষার সুযোগে জাতীয় দলে ঢুকে যেতে পারেন কোনো এক নতুন মুখ।

কিন্তু কে সেই নতুন মুখ? আলোচনার কেন্দ্রে বেশ কয়েকজন থাকলেও প্রয়োজন ছিলো একজন ওপেনারের। কারণ তামিম ইকবাল নেই। সে কারণে রাজশাহীর ওপেনার মিজানুর, সাদমান ইসলাম নাকি বরিশালের ফজলে রাব্বি? শেষ পর্যন্ত জানা গেলো সেই নতুন মুখটির নাম। তিনি হচ্ছেন ব্যাটসম্যান এবং বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার ফজলে রাব্বি।

যিনি এক যুগের বেশি সময় ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত। বরিশাল বিভাগের হয়ে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে খুলনায় গিয়েছিলেন তিনি। ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে শেষ দিনের খেলা মাঠেই গড়ায়নি। তাই ম্যাচ ড্র। একটু আগেভাগেই মিলে গেল ছুটি। তাই রাব্বী খুলনা থেকে রওনা দিলেন বাড়ি পিরোজপুরে।

ঠিক সেই মুহুর্তে মুঠোফোনের মাধ্যমে খুশির খবরটা পেয়ে যান ফজলে রাব্বি। বাড়ি ফেরার আনন্দের সাথে সেই খুশির খবর তার আনন্দ আরো দ্বিগুণ, বহুগুণ করে দেয়। কেননা এটা যেনতেন খবর নয়, প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বাংলাদেশ দলে।

অবশ্য এশিয়া কাপের জন্য শুরুতে ঘোষিত ৩১ সদস্যের প্রাথমিক দলে ছিলেন ফজলে রাব্বি। দলের সঙ্গে ওই সময় অনুশীলন ক্যাম্পও করেছিলেন তিনি। এশিয়া কাপের দলে সুযোগ না পেলেও, এবার সাকিব-তামিমের অনুপস্থিতিতে জাতীয় দলে ভাগ্য খুলেছে ৩০ বছর বয়সী এই অলরাউন্ডারের।

প্রসঙ্গত : জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২১ অক্টোবর, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৪ ও ২৬ অক্টোবর।

জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ সদস্যের বাংলাদেশ দল
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মোহাম্মদ সাঈফউদ্দিন ও ফজলে রাব্বি মাহমুদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

জিম্বাবুয়ে সিরিজে বরিশালের সন্তান ফজলে রাব্বি

প্রকাশের সময় : 01:17:53 am, Friday, 12 October 2018