জল্লাদ শ্বশুরের হাতে পুত্র বধূ জখম Latest Update News of Bangladesh

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




জল্লাদ শ্বশুরের হাতে পুত্র বধূ জখম

জল্লাদ শ্বশুরের হাতে পুত্র বধূ জখম




আগৈলঝাড়া প্রতিনিধি ॥
বরিশালের আগৈলঝাড়া এক অসুর রুপি শ্বশুরের হাতে প্রতিবন্ধি পুত্রবধু গুরুতর জখম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঐ বধু এখন জীবন যন্ত্রনায় হাসপাতালের বিছানায় ছটফট করছে। হাসপাতালে আহত পুত্র বধু ও তার স্বজন সুত্রে জানাগেছে। আগৈলঝাড়া উপজেলার জয়রামপট্টি গ্রামের এলাকায় মামলাবাজ বলে খ্যাত, অসুর রুপি শ্বশুর মোঃ নূরুল হক মিয়া তার বিদেশ প্রবাসী মেঝ ছেলে জামাল হোসেন ওরফে তোফাজ্জেল মিয়ার স্ত্রী রোজিনা বেগম (২৭) কে পারিবারিক কলহের সৃষ্টি করে গত ৩ দিন যাবৎ দফায় দফায় শ্বশুর নুরুল হক ও শাশুরী মালেকা বেগম শারীরিক নির্যাতন মারধর করে অনাহারে রেখেছে। আজ শুক্রবার সকালে রোজিনাকে সাংসারিক কাজ করতে বললে সে শারীরিক ভাবে দুর্বলতার কারণে কাজ করতে না পারায় তাকে শ্বশুর লাঠি দিয়ে পিটিয়ে বাম হাতের ডানায় গুরুতর জখম করে। জল্লাদ শাশুরী খুনতি দিয়ে গালে জখম করে।

রোজিনা বেহুশ হয়ে পরে গেলে ঘটনাটি আড়াল করার জন্য শ্বশুর তাকে স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি না করে গোপনে পাশ্ববর্তী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জানাযায় অশ্বর রুপি নুরুল হক তার বড় ছেলে কামালের স্ত্রী জানাহারা বেগম ৩ মাসের অন্তসত্ত্বাকে ইতিপূর্বে মারধর করে গর্ভপাত ঘটিয়ে ফেলে। তাদের ভয়ে ঐ পরিবারের পুত্র বধুরা শ্বশুর শাশুরীর সামনে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না বলে জানান। পারিবারিক এ ঘটনার মদদ দিচ্ছে রোজিনার বিবাহিতা ননদ আছমা বেগম। জানাযায় রোজিনা মানুষিক আংশিক প্রতিবন্ধি হওয়ায় তার পিতা বারপাইকা গ্রামের সরকারি কর্মজীবি মোঃ সেলিম মোল্লা নুরুল হকের ছেলে জামাল ওরফে তোফাজ্জেল মিয়াকে ৫ লক্ষ টাকা বিদেশ যাওয়ার জন্য যৌতুক দিয়ে এবং বড় পুত্র কামাল মিয়াকে ১ লক্ষ টাকা ধার দিয়ে রোজিনাকে বিবাহ দেয়। বিবাহের পর থেকে এ পর্যন্ত নুরুল হকের পরিবারকে রোজিনার পিতা সেলিম ১৫ লক্ষ টাকা বিভিন্ন সময়ে সাহায্য করেছে। ঐ টাকা অদ্যাবদি তারা ফেরৎ দেয়নি।

এলাকা সুত্রে জানা যায় নুরুল হক মিয়া একজন মামলা বাজ সে জমিজমা নিয়ে এলাকার বিভিন্ন লোককে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করছে। রোজিনার স্বামী ইটালী থাকায় তাকে প্রায়ই শ্বশুর শাশুরী শারিরীক নির্যাতন করে আসছে।

………………………

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD