ছিঃ আবুল লজ্জা Latest Update News of Bangladesh

রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার প্রশাসক শিরিনের আশ্বাসে ক্লাসে ফিরল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালসহ পাঁচ বিভাগে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যপতন, ক্রেতাদের স্বস্তি যুদ্ধবিরতি প্রশ্নবিদ্ধ, লেবানন ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা দশ মিনিটে শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের আঘাত, নিহত ২৫৪ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, বিরোধী নেতার আবেদনে যা বললেন স্পিকার শিক্ষায় প্রযুক্তি বিপ্লব আনতে সরকারের নতুন উদ্যোগ




ছিঃ আবুল লজ্জা

ছিঃ আবুল লজ্জা

আ.লীগ নেতার ইজ্জতে টান




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক তরুণীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদেরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) নাচোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ঝাইটন বাদী হয়ে মামলাটি করেন।

 

 

এজাহারে উল্লেখ করা হয়, উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের নিজ কার্যালয়ে বসে উপজেলার দক্ষিণ সাঁকো পাড়ার এলাকার এক তরুণীর সঙ্গে অশ্লীলতা কর্মকাণ্ডে জড়ান। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তরুণীর পরিবারও আতঙ্কে রয়েছে।

 

 

উপজেলা চেয়ারম্যানের কাছে শিক্ষাবিষয়ক আর্থিক অনুদানের জন্য গেলে চেয়ারম্যান তাকে ফাঁদে ফেলে শ্লীলতাহানি করেছেন। ওই পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।

 

 

মামলার বাদী আনারুল ইসলাম ঝাইটন বলেন, উনার এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। ওই তরুণীর পরিবারটিও আতঙ্কে রয়েছে। তার বিরুদ্ধে আগে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এজন্য সংক্ষুব্ধ হয়ে মামলাটি করেছি।

 

 

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

 

 

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, এ ঘটনায় লিখিত এজাহার পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর এক তরুণীর সঙ্গে নাচোল উপজেলা চেয়ারম্যান ও উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদন আব্দুল কাদেরের একটি অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD