কোরবানির জন্য পর্যাপ্ত পশু আছে: মন্ত্রী Latest Update News of Bangladesh

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




কোরবানির জন্য পর্যাপ্ত পশু আছে: মন্ত্রী

কোরবানির জন্য পর্যাপ্ত পশু আছে: মন্ত্রী




নিজস্ব প্রতিবেদক,

ঈদুল আযহায় এবার কোরবানির জন্য পর্যাপ্ত পরিমাণে পশু রয়েছে বলে আশ্বস্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বলেছেন, চাহিদা পূরণে অন্য দেশ থেকে পশু আনার কোনও প্রয়োজন হবে না।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার সভাকক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের তৃতীয় অধিবেশনে মন্ত্রী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম।

মন্ত্রী বলেন, ‘মানসম্মত সুস্থ পশু কোরবানি দেয়ার জন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। কোনও ধরনের স্বাস্থ্যহানিকর ওষুধ বা কোনও অসুস্থ পশু যেন হাটবাজারে উঠতে না পারে, সে বিষয়টি দেখার জন্য ডিসিদের বলা হয়েছে।’

‘এছাড়া, কোরবানির হাটে যে পশুগুলো উঠে, সেগুলোকে মোটাতাজা করতে ব্যবসায়ীরা যেন কোনও ক্ষতিকারক ওষুধ প্রয়োগ করতে না পারে, সেদিকে দৃষ্টি রাখতে বলা হয়েছে।’

বৈঠকে জেলা প্রশাসকরা বলেন, মাছ ধরা নিষিদ্ধ থাকার সময় জেলেদের মাসে ৪০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও বরাদ্দের অপ্রতুলতায় সব জেলে তা পাচ্ছেন না। সহায়তার পরিমাণ বাড়ানো ও ত্রাণ বিতরণ পদ্ধতি সংশোধনের জন্য মন্ত্রীর কাছে অনুরোধ করেন ডিসিরা।

এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘ডিসিদের এই দুটি পরামর্শ আমরা গ্রহণ করেছি। যেহেতু সরকারের এই সহায়তা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়, তাই আমি ডিসিদের কথা দিয়েছি— বিষয়টি নিয়ে ত্রাণমন্ত্রীর সঙ্গে কথা বলব। নিশ্চয়ই ত্রাণ মন্ত্রণালয় বিষয়টি শুনে সুরাহা করবে।’

বৈঠকে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ডিসিরা জানান, আমদানি করা ভারতীয় চিংড়ির পোনায় ভাইরাসের আক্রমণ হচ্ছে। এতে চাষিরা সর্বস্বান্ত হচ্ছেন।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি যেন আমাদের হ্যাচারিগুলো মানসম্মত পোনা উৎপাদন করতে পারে। ডিসিদের বলেছি, যত দ্রুত সম্ভব বিষয়টি আমরা নিয়ন্ত্রণে আনব।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD