কৃষকের নামে ধর্ষণ চেষ্টা মামলা ! Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কৃষকের নামে ধর্ষণ চেষ্টা মামলা !

কৃষকের নামে ধর্ষণ চেষ্টা মামলা !




রাজাপুর প্রতিনিধি ॥
ঝালকাঠির রাজাপুরে রাজহাঁসে আমন ধানের বীজ খেয়ে ফেলার প্রতিবাদ করার জেরে বড়ইয়া গ্রামের মৃত নুরুল হক হাওলাদারের ছেলে ৩ সন্তানের জনক কৃষক মোঃ কবির হাওলাদারের (৪০) নামে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে স্ত্রী ও ৩ সন্তান নিয়ে রাজাপুর সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলন করে কৃষক কবির হাওলাদার এসব অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি জানান, গত ২৬ আগস্ট বিকেলে তার জমির রোপনকৃত আমন ধানের বীজ প্রতিপক্ষের রাজাহাঁসে খেয়ে ফেললে কবির তার প্রতিবাদ করে।

এ নিয়ে একই বাড়ির মৃত আনছার আলীর ছেলে প্রতিপক্ষ মন্টু হাওলাদার, মন্টুর স্ত্রী হাছিনা বেগম, ছেলে শাহিন, মেয়ে চম্পা ও মুনির সাথে ঝগড়া হয় এবং কবিরকে হত্যার হুমকি দেয়। তাদের সাথে পেশিশক্তিতে না পেরে নিরুপায় হয়ে কবির ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে ২৭ আগস্ট ঝালকাঠি ম্যাজিষ্ট্রেট আদালতে ৬ জনকে আসমী করে মামলা (নং ৪০২, ধারা ১০৭/১১৭) করেন। মামলা করায় প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে কবিরের মামলার ৫ নং আসামী বিবাহিত মুন্নী আক্তার (২২) কে স্কুল ছাত্রী সাজিয়ে তাকে দিয়ে ঝালকাঠি আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩০ আগস্ট একটি মিথ্যা মামলা করেন। মামলায় ঘটনার তারিখ ২৫ আগস্ট উল্লেখ করা হলেও ওই দিন অদৌও কোন ঘটনা ঘটেনি।

মামলাটি বর্তমানে বড়ইয়া ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্টুর কাছে তদন্তাধীন রয়েছে। সংবাদ সম্মেলনে কৃষক কবির আরও অভিযোগ করে জানান, মামলার বাদি মুন্নি নিজেকে স্কুল ছাত্রী উল্লেখ করলেও সুজন হোসেন নামে এক ব্যক্তির সাথে প্রায় ৩ বছর আগে তার বিবাহ হয়। সংবাদ সম্মেলনে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানির হাত থেকে বাচতে সংশ্লিষ্ট সকলের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD