সংবাদ শিরোনাম:

কুয়াকাটা আবাসিক হোটেল থেকে স্কুল ছাত্রী উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:04:33 am, Wednesday, 8 August 2018
  • 65 সংবাদটি দেখা হয়েছে

মহিপুর প্রতিনিধি ॥ নেত্রকোনা থেকে অপহরণের ৬ দিন পর কুয়াকাটা থেকে ঈশিকা সরকার নামে অষ্টম শ্রেনীর এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার সকালে আবাসিক হোটেল সী স্টার থেকে ঈশিকাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরনকারী ইয়াসির আরাফাত কানন (২০) নামে ১ যুবককে আটক করা হয়েছে।

এ ঘটনায় নেত্রকোনা থানায় একটি অপহরন মামলা করা হয়েছে। যার মামলা নং ০৮/২০১৮। ডিবি পুলিশ ও আবাসিক হোটেল সুত্রে জানা যায়,গত ৩০ জুলাই সকাল ৭ টায় স্বামী স্ত্রী পরিচয়ে আবাসিক হোটেল সী স্টার এ ওঠেন এরা দুজন। হোটেলের রেজিষ্টার খাতায়,ইয়াছিন আরাফাত (২৩) পিতাঃ মোঃ হোসেন এবং ফাতেমা আকতার (২০) স্বামী, ইয়াছিন আরাফাত, স্থায়ী ঠিকানা ময়মন সিংহ লেখা রয়েছে। তবে হোটেল রেজিষ্টারে লেখা তারিখের সাথে ডিবি পুলিশের অপহরণের সময়সীমা মিলছে না।

আবাসিক হোটেল সী স্টার এর ম্যানেজার মাসুম বিল্লাহ বলেন, এরা দু’জন হোটেলে ওঠার পর থেকে স্বামী স্ত্রীর মতই চলাফেরা করতে দেখা গেছে। হোটেলের স্টাফদের সাথে খোলামেলা কথা বলেছেন। পটুয়াখালী ডিবি পুলিশের ওসি খন্দকার জাকির হোসেন সাংবাদিকদের জানান,নেত্রকোনা থানার অপহরন মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে ঈশিকা সরকারকে উদ্ধার করা হয়েছে। অপহরনকারী ইয়াসির আরাফাতকেও আটক করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

HM Helal

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কুয়াকাটা আবাসিক হোটেল থেকে স্কুল ছাত্রী উদ্ধার

প্রকাশের সময় : 04:04:33 am, Wednesday, 8 August 2018