কাজের জন্য হাজার বার কল দিয়েছিলেন প্রিয়াঙ্কা Latest Update News of Bangladesh

রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন




কাজের জন্য হাজার বার কল দিয়েছিলেন প্রিয়াঙ্কা

কাজের জন্য হাজার বার কল দিয়েছিলেন প্রিয়াঙ্কা




বলিউড অভিনেতা সালমান খান ও প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত
অনলাইন ডেস্ক:
কয়েক মাস আগে যখন পরিচালক আলী আব্বাস জাফর ‘ভারত’ ছবির জন্য সালমান খান ও প্রিয়াঙ্কা চোপড়াকে নির্বাচন করেছিলেন, তখন ভক্তরা উচ্ছ্বসিত হয়েছিলেন। এবং কেন নয়? এক দশক ধরে সালমান-প্রিয়াঙ্কার রুপালি পর্দার জুটি খুবই জনপ্রিয়। কিন্তু ভক্তরা আহত হয়েছিলেন, শুটিং শুরুর মাত্র কয়েকদিন আগে যখন প্রিয়াঙ্কা ‘ভারত’ ছাড়ার ঘোষণা দেন। যদিও বিশেষ কারণ ছিল। আমেরিকান সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে বাগদানের ‘অজুহাত’ দিয়েছিলেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কার চলে যাওয়ার পরই গুঞ্জন ওঠে, সালমান খান এটাকে ভালোভাবে নেননি। ৫২ বছর বয়সী এ মহাতারকা প্রিয়াঙ্কার ওপর ‘বিরক্ত’ হয়েছেন। এমনও খবর বেরিয়েছে সালমান-প্রিয়াঙ্কার ‘স্নায়ুযুদ্ধ’ চলছে। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান বলেছেন, প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর মনোমালিন্য নেই।

‘‘প্রিয়াঙ্কার বেরিয়ে যাওয়ার কারণ ছিল। তবে এটা প্রজেক্টটিকে আটকে দিয়েছিল। আগেও আমরা জানিয়েছি, আমরা আরো ভালো কিছু করতে পারতাম। সে বাগদানের কথা বলেছিল এবং আমি তাঁকে বলেছি, ‘যদি তোমার বাগদান হয়, তবে প্রজেক্ট থেকে বেরোনোর কী প্রয়োজন?’ তখন সে বলে, ‘বিয়ে করতে যাচ্ছি।’ আমি বললাম, ‘তো বিয়ে করে ফেলো’।’’

সালমান আরো বলেন, ‘প্রিয়াঙ্কার কাজ ছিল ৭৫ থেকে ৮০ দিনের। বিয়ের জন্য চার দিনের প্রস্তুতি লাগে, চার দিন লাগে বিয়ে করতে, আট দিন শেষে তো হানিমুনে যাওয়া যায়। তাই আমরা বলেছি, আমরা এর পর কাজ করব। কিন্তু সে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছিল, এই ছবিতে সে কাজ করতে চায় না।’ খবর ইন্ডিয়া টুডের।

প্রিয়াঙ্কা ‘ভারত’ ছেড়ে দেওয়ার পর ক্যাটরিনা কাইফ যুক্ত হন। সালমান জানান, এই ছবিতে কাজ করার তীব্র ইচ্ছে ছিল প্রিয়াঙ্কারই। তাঁর বোন অর্পিতা খান শর্মাকে বারবার কল দিয়ে বলেছিলেন, সালমানের সঙ্গে কাজ করতে চান।

‘‘এই সিদ্ধান্ত নেওয়া তাঁর (প্রিয়াঙ্কা) পক্ষে নিশ্চয়ই কঠিন ছিল। কারণ সে-ই এই প্রজেক্টে কাজ করার তীব্র ইচ্ছে জানিয়েছিল। অর্পিতাকে সে হাজার বার কল দিয়েছে; বলেছে, ‘আমি সালমানের সঙ্গে কাজ করতে চাই।’ এমনকী সে আলীকেও (আলী আব্বাস জাফর) কল দিয়ে বলেছিল, ‘দেখুন, এই ছবিতে যদি কিছু-একটা আমাকে দেওয়া যায়’।’’

দাবাং তারকা আরো বলেন, প্রিয়াঙ্কা কেন ছবিটি করল না, তার প্রকৃত কারণ তিনি এখনো জানেন না। ‘বিয়ের কারণে হতে পারে অথবা হতে পারে সে আমার সঙ্গে আর কাজ করতে চায় না। এমনও হতে পারে, সে আর বলিউডের ছবিতেই কাজ করতে চায় না অথবা শুধু হলিউডেই কাজ করতে চায়। তা সে যা-ই করুক, আমি তাঁকে শুভ কামনা জানাই। তাঁর বাগদান হয়েছে, আর এতে আমরা খুশি।’

‘ভারত’ ছাড়লেও বলিউডে ফারহান আখতারের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এ অভিনয় করবেন প্রিয়াঙ্কা। তা ছাড়া হলিউডের ‘কাউবয় নিনজা ভাইকিং’ নামের সিনেমাটিতে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’খ্যাত মার্কিন অভিনেতা ক্রিস প্র্যাটের বিপরীতে অভিনয় করবেন তিনি। এতে প্র্যাটের প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন ‘কোয়ান্টিকো’খ্যাত এই অভিনেত্রী।

‘ভারত’ ছবিতে সালমান-ক্যাটরিনা ছাড়াও একসময়ের জনপ্রিয় অভিনেত্রী টাবু ও হালের ক্রেজ দিশা পাতানি অভিনয় করছেন। ছবিটি আগামী বছর ঈদ উপলক্ষে মুক্তি পাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD