সংবাদ শিরোনাম:

কলেজ বাসে শ্রমিকদের হামলা-ভাংচুর, ছাত্রীদের গায়ে কালি লেপন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:55:05 am, Monday, 29 October 2018
  • 77 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:নারায়ণগঞ্জে সরকারি মহিলা কলেজের ছাত্রীদের বহন করা বাসেও হামলা চালিয়েছেন আন্দোলনরত পরিবহন শ্রমিকরা। এসময় তারা বাসচালক ও ছাত্রীদের গায়ে কালি লেপন করেন। বাসটি ভাংচুরও করেন শ্রমিকরা।

রোববার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় একটি পাম্পের কাছে এ হামলা করেন শ্রমিকরা। পরে বাসটি সেখানে থামিয়ে দিয়ে আর যেতে দেননি।

শিক্ষার্থীরা জানান, দুপুর ১২টার দিকে সাইনবোর্ড এলাকা পার হওয়ার সময় হঠাৎ শ্রমিকরা বাসটি থামিয়ে চালককে মারধর করে ও তার মুখে শরীরে কালি লেপে দেন। পরে ছাত্রীরা এ ঘটনার প্রতিবাদ করলে কয়েকজন ছাত্রীকেও শ্রমিকরা লাঞ্ছিত করেন, কালি লেপে দেন। অকথ্য ভাষায় গালিগালাজ করেন শ্রমিকরা। বাসের কয়েকটি গ্লাস ভাংচুর করে বাস থেকে সবাইকে নামিয়ে দেয়া হয়।

বাসটির চালক মজিবর রহমান সাংবাদিকদের বলেন, বাসটিতে ৩৮ জন ছাত্রী ছিলেন। তারা সবাই সরকারি মহিলা কলেজে অধ্যয়নরত। ছাত্রী বহনকারী বাসটি সাইনবোর্ড এলাকায় এলেই হামলা করে বাসের গ্লাস ভাংচুর করেন শ্রমিকরা। পরে ছাত্রীদের গায়েও কালি মাখিয়ে দেন।

নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বদৌরা বিনতে হাবিবা বলেন, আমাকে ঘটনাটি চালক জানিয়েছেন। সেখানে শ্রমিকরা কয়েকটি গ্লাস ভাংচুর করেছেন। ছাত্রীদের গায়ে কালিও দিয়েছেন।

একই সময়ে সিদ্ধিরগঞ্জে কয়েকটি অ্যাম্বুলেন্সে চালকের গায়ে-মুখে কালি লেপে দেন শ্রমিকরা। অপরদিকে সকাল থেকেই গণমাধ্যম কর্মীরা সংবাদ কভারেজ করতে গেলে তাদের উপর চড়া হন শ্রমিকরা। সাংবাদিকরা ছবি ও ভিডিও ফুটেজ নিতে গেলে পরিবহন শ্রমিকরা তাতে বাধা দিয়ে গালমন্দ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলেজ বাসে শ্রমিকদের হামলা-ভাংচুর, ছাত্রীদের গায়ে কালি লেপন

প্রকাশের সময় : 01:55:05 am, Monday, 29 October 2018