কলাপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌণ হয়রাণী, ছয় সন্তানের পিতা গ্রেফতার Latest Update News of Bangladesh

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম ইরান যুদ্ধ মিত্রদের সুরক্ষার জন্য, দাবি ট্রাম্পের হরমুজ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ মা ইলিশ রক্ষায় নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত, বিপুল জাটকা জব্দ নগরীর উন্নয়নে সাংবাদিকরা পাশে থাকবেন, আশা বিসিসি প্রশাসকের




কলাপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌণ হয়রাণী, ছয় সন্তানের পিতা গ্রেফতার

কলাপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌণ হয়রাণী, ছয় সন্তানের পিতা গ্রেফতার

কলাপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌণ হয়রাণী, ছয় সন্তানের পিতা গ্রেফতার




তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার মনষাতলী গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (১০) যৌণ হয়রানীর অভিযোগে ছয় সন্তানের জনক সুলতান হাওলাদারকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয় সুলতানকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মামলার বরাত দিয়ে জানান, গত সোমবার দুপুরে মায়ের নির্দেশে প্রতিবেশী সুলতান হাওলাদারের বাসায় চাউল মাপার কুড়া আনতে যায় ওই কিশোরী। এ সময় কিশোরীকে ডাক দিয়ে তার ঘরে ডেকে বিছানায় ধাক্কা মেরে শোয়াইয়া যৌণ হয়রানী করে সে।

 

কিশোরী ভয়ে ডাকচিৎকার দিয়ে দৌড়ে বাড়ি গিয়ে তার অভিভাবককে এ ঘটনা জানায়। কিশোরীর অভিভাবকরা তাৎক্ষণিক বিষয়টি সুলতানের কাছে জানতে চাইলে সে অস্বীকার করে। বাধ্য হয়ে সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করে। পুলিশ এ ঘটনায় মঙ্গলবার তাকে গ্রেফতার করে।

 

পুলিশ জানায়, সুলতান হাওলাদার চার মেয়ে ও দুই ছেলের পিতা। তাকে আদালতে প্রেরন করা হবে বলে জানায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD