বিজ্ঞপ্তি :
খিলগাঁও তিলপাপাড়ায় বিজনেস নেটওয়ার্কে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ৩ কোটি টাকা যাত্রা শুরু করেছে ‘বরিশাল ডে কেয়ার এন্ড প্রি-স্কুল’ ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান নগরীতে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২ কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম
সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় উত্যক্তের প্রতিবাদ করায় পিতাকে বাইক চাপা দিয়ে হত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:48:12 pm, Friday, 28 September 2018
  • 65 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক//
মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদে বাবা আলী মোল্লাকে বখাটে মাদকসেবী হিরন গাজী পরিকল্পিরতভাবে মোটর সাইকেল চাপা দিয়ে হত্যা চেষ্টা করে। আহত বাবা আলী মোল্লা চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাতে মারা গেছে। এ ঘটনায় আমতলী থানায় মামলা হয়েছে।

পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ গাজীপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার গাজীপুর গ্রামের বখাটে হিরন গাজী গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলগামী ছাত্রীদের প্রায়ই উত্যক্ত করে আসছিল। ওই বিদ্যালয়ে আলী মোল্লার কন্যা ও ভাগ্নি দশম শ্রেনীতে লেখাপড়া করে। গত ৬ সেপ্টেম্বর বিদ্যালয়ে যাওয়ার পথে হিরন গাজী তার (আলী হোসেন) কন্যা ও ভাগ্নিকে উত্যক্ত করে। এ ঘটনা ওইদিনই বাড়িতে গিয়ে স্কুল ছাত্রী তার বাবা আলী মোল্লাকে জানায়। মেয়ের কাছে সব ঘটনা শুনে পরের দিন আলী মোল্লা বখাটে হিরন গাজীকে তার মেয়ে ও ভাগ্নিকে উত্যক্ত করার বিষয়টি জানতে চায়। এ সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হয় হিরন গাজী।

গত সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বাজার শেষে বাড়ি ফেরার পথে গাজীপুর-কাঠালিয়া সড়কের লক্ষণ প্যাদা বাড়ির সামনে দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে বখাটে হিরন গাজী স্কুল ছাত্রীর বাবা আলী মোল্লাকে চাপা দেয়। আলী মোল্লা সড়কে লুটিয়ে পরলে হিরন গাজী আবারও গাড়ী তার শরীরের উপর উঠিয়ে চাপায় দেয়। তার ডাক চিৎকারে স্থানীয় ননী প্যাদা ও তার স্ত্রী মালতি রানী এগিয়ে এলে বখাটে হিরন গাজী ও তার বন্ধু আরিফ গাজী পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই আলী মোল্লা গুরুতর আহত হয়। দ্রুত তাকে ননী প্যাদা ও তার স্ত্রী মালতি রানীসহ স্থানীয় লোকজন উদ্ধার করে গাজীপুর ক্লিনিকে নিয়ে আসে। পরে তার স্বজনরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

তার অবস্থা আরো সঙ্কটজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ওইদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চার দিন চিকিৎসার পরে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর নিহত আলী মোল্লার স্ত্রী মাজেদা বেগম বাদী হয়ে হিরন গাজীকে প্রধান ও তার বন্ধু আরিফ গাজীসহ তিন জনকে আসামী করে আমতলী থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনার পর থেকে বখাটে হিরন ও তার বন্ধু আরিফ গাজীসহ পরিবারের লোকজন পালাতক রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক জানান, বখাটে ও মাদকসেবী হিরন ও তার বন্ধু আরিফ গাজীর জন্য বিদ্যালয়ে ছাত্রীরা যেতে ভয় পায়। তারা আরো জানান, স্কুলে যাওয়া ও আসার পথে মেয়েদের উত্যক্ত করনে হিরন। এর প্রতিবাদ করলেই তাদের বিভিন্ন অযুহাতে মারধর করে সে। তাদের ভয়ে কেউ কথা বলতে সাহস পাচ্ছে না।

নিহত আলী হোসেন মোল্লার ভগ্নিপতি মোঃ ফারুক মৃধা জানান, হিরন গাজী প্রায়ই গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্ত করে আসছে। গত ৬ সেপ্টম্বর আমার ও আমার শ্যালক আলী মোল্লার মেয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় পথ আগলে অশ্লীল কথাবর্তা বলে হিরন গাজী ও তার বন্ধু আরিফ। এ ঘটনা হিরনকে আমার শ্যালক জিজ্ঞাসা করলে তাকেও গালিগালাজ করে এবং জীবন নাশের হুমকি দেয়।

সোমবার বাজার থেকে যাওয়ার পথে আমার শ্যালক আলী মোল্লাকে একা পেয়ে পরিকল্পিতভাবে মোটর সাইকেল চাপা দিয়ে হত্যা চেষ্টা করে। তিনি আরও জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলী মোল্লার মৃত্যু হয়েছে। আমতলী থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন, এ ঘটনায় আগে হত্যা চেষ্টা মামলা হয়েছে। ওই মামলার সাথে এখন ৩০২ ধারা সংযুক্ত হয়ে হত্যা মামলায় পরিনত হবে। তিনি আরও বলেন,শীঘ্রই আসামী গ্রেফতার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

খিলগাঁও তিলপাপাড়ায় বিজনেস নেটওয়ার্কে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ৩ কোটি টাকা

কলাপাড়ায় উত্যক্তের প্রতিবাদ করায় পিতাকে বাইক চাপা দিয়ে হত্যা

প্রকাশের সময় : 06:48:12 pm, Friday, 28 September 2018